শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:১০ এএম, ২০২১-০৪-০২
গতকাল কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির সংলগ্ন কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। এ অগ্নিকাণ্ডে আহত হয়েছেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার (১লা এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইমদাদুল হক জানান, বৃহস্পতিবার (১লা এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উখিয়ার শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এক পর্যায়ে ভোর সোয়া পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি জানান, আগুনে বেশ কিছু দোকানপাট ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। এ সময় ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত তিনজনই দোকানের ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন হাসপাতাল এবং উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান স্টেশন অফিসার ইমদাদুল।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে চৌত্রিশ জেলে পরিবারের মাঝে সরকারিভাবে সাড়ে আট লাখ টাক...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন শাখার ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুনমহাল এলাকায় আমজাদ হোসেন (২৫) নামের এক জামায়াত নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited