dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে স্বতন্ত্র সহ মোট ১৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

দৈনিক অনুসন্ধান    |    ০৮:৪০ এএম, ২০২৩-১২-১৯

চাঁপাইনবাবগঞ্জে স্বতন্ত্র সহ মোট ১৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ


ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলার ০৩ (তিন) টি আসনের মোট ১৬ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২.৩০টা পর্যন্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এই সময় প্রার্থীদের আচরণবিধি ও করণীয় সম্পর্কে দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ.কে.এম গাঁলিভ খান। সোমবার (১৮ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তার কাছ থেকে এই প্রতীক গ্রহণ করেন প্রার্থী ও প্রার্থীদের প্রতিনিধিরা। 

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মোট ৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রার্থীরা হলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল (নৌকা), সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম (ট্রাক), আওয়ামীলীগের সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী (কেটলি), বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রার্থী নবাব মো: শামসুল হুদা (মোমবাতি), এনপিপির প্রার্থী আব্দুল হালিম (আম), বিএনএফ এর প্রার্থী নুরুল ইসলাম জেন্টু (টেলিভিশন), জাতীয় পার্টির প্রার্থী মো: আফজাল হোসেন (লাঙ্গল)। 

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থীর সংখ্যা ৫ জন। তাঁরা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস (ঈগল পাখি), বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী আব্দুল্লাহ আল মামুন (ডাব), বিএনএফ এর প্রার্থী মো: আজিজুর রহমান (টেলিভিশন) এবং জাতীয় পার্টির প্রার্থী মোহা: আব্দুর রশিদ (লাঙ্গল)।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মোট প্রার্থী ৪ জন। এরা হলেন: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদ বিশ্বাস (নৌকা), চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনএম এর প্রার্থী মাওলানা আব্দুল মতিন (নোঙ্গর), বিএনএফ প্রার্থী কামরুজ্জামান খান (টেলিভিশন) এবং এনপিপির প্রার্থী নাহিদুজ্জামান (আম)।
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের পরে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১৭ই ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ই জানুয়ারি।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর