dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


বিএনপির মিছিলে হামলা ও ডাকাতি-চাঁদাবাজির অভিযোগ তুলে গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থীকে বয়কটের ডাক সামাজিক যোগাযোগ মাধ্যমে

দৈনিক অনুসন্ধান    |    ০৯:৪৮ পিএম, ২০২২-০৯-৩০

বিএনপির মিছিলে হামলা ও ডাকাতি-চাঁদাবাজির অভিযোগ তুলে গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থীকে বয়কটের ডাক সামাজিক যোগাযোগ মাধ্যমে

 
.......নিজস্ব প্রতিবেদন 


বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে  রাজনীতি শুরুর অভিযোগ রয়েছে গাছুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুর রহিমের বিরুদ্ধে। সন্দ্বীপ উপজেলার ৯টি ইউনিয়ন কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠনে তফসিল ঘোষণা দেয় উপজেলা কমিটি। এরই আলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগের ফিরিস্তি ওঠে তার বিরুদ্ধে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগে জানা যায়,৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমানের পক্ষে কাজ করতে গিয়ে বিএনপি প্রার্থী জনাব রফিকুল্লাহ চৌধুরীর ধানের শীষের সমর্থনে মিছিলে গুলি করে আলোচনায় আসে রহিম। বিএনপি ক্ষমতায় আসার পর সু- চতুর আব্দুর রহিম বিএনপিতে অনুপ্রবেশ করে যুবদলের গুরুত্বপূর্ণ পদ দখলে নিলেও তার আওয়ামী খাসিয়ত পরিবর্তন হয়নি। 

বাউরিয়া ডান চৌকিদার বাড়িতে ৯৪তে ডাকাতি করে আসেন আবারও  আলোচনায়।আবদুল হাই নামক তার সহকর্মী ধরা পড়লেও কৌশলে পালায় রহিম গং।বিএনপির লবিং ব্যবহার করে মামলা থেকে রক্ষা পান। ২০০১সালে স্থানীয় হক সাহেবের বাজার সংলগ্ন জেলেদের ইলিশ বাজারে চাঁদাবাজিসহ ভূমিদস্যুতার অভিযোগও করে তার বিরুদ্ধে। 

 ১৮  সালের নির্বাচনে নৌকার হয়ে কাজ করার অভিযোগসহ  ১৬ এর ইউপি নির্বাচন ফয়জুল্লাহর ধানের শীষ প্রতীকের বিরোধিতা করে নৌকার নির্বাচন করা,এরই ধারাবাহিকতায় ২১ সালের  ইউপি চেয়ারম্যান নির্বাচনে সরাসরি  নৌকা প্রতীকের  প্রচার প্রচারনায় অংশগ্রহণ করলে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।  অত্যন্ত সুকৌশলে উপজেলা বিএনপির সদস্য সচিব  আলমগীর হোসেন ঠাকুর ও আহ্বায়ক আবু তাহেরকে অনৈতিকভাবে ম্যানেজ করে আহবায়ক কমিটির গঠন করে আহ্বায়ক হন। কমিটিতে অন্যান্য সদস্যদের কে কোন প্রকার পাত্তা না দিয়ে একক কর্তৃত্ব বলে নিজের আত্মীয় ও অযোগ্য লোকদের দিয়ে নিজের মতো করে কমিটি করে যাতে করে যে কোন মূল্যে রহিম সভাপতি হয়। ইউনিয়ন বিএনপি কাউন্সিল ঘোষণা করলে আব্দুর রহিম নিজে ছাড়া অন্য কেউ যাতে কাউন্সিলে প্রতিযোগিতা করতে না পারে সেজন্য আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে বিএনপি'র নেতাকর্মীদের উপর নির্যাতন শুরু করে। মাস্টার নজরুল ইসলামকে হেনস্থা করে এলাকায় ছাড়া করে যাতে সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারে।  এছাড়া আরো দুইজনকে মনোনয়ন ফরম জমা দিতে দেয়নি বলেও অভিযোগ রয়েছে।তার প্রতিদ্বন্দ্বী বিএনপির বয়োজ্যেষ্ঠ নেতা নুরুল আলমকে হুমকি দেয় যাতে কোন প্রকার তার সাথে প্রতিযোগিতা না করে। তৃণমূলের দাবি আওয়ামী দালাল ও বিএনপকে কলঙ্কমুক্ত করতে রহিমকে বহিষ্কার করে নতুন কাউন্সিলর তালিকা প্রণয়ন করে নিরপেক্ষ কাউন্সিল দিতে জোর দাবি জানান।
এবিষয়ে অভিযুক্ত আবদুর রহিমের ব্যক্তিগত মোবাইল নাম্বারে কল করে সংযোগ পাওয়া যায়নি।

রিলেটেড নিউজ

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত


চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত


আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর