শিরোনাম
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধি | ১১:১৮ পিএম, ২০২০-০৯-২৩
যশোরের মণিরামপুর উপজেলার পূরবী সিনেমা হলে অনৈতিক কাজের সময় হাতে-নাতে গ্রেপ্তার দুই নারী, দুই পুরুষ ও এক দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডাদেশ পাওয়া পাঁচজন হলেন উপজেলার বালিয়াডাঙা খানপুর গ্রামের বাসিন্দা ও পূরবী সিনেমা হলের ব্যবস্থাপক মহাদেব দাস (৩২), বাকোশপোল গ্রামের মনিরুল ইসলাম (৩০), মোবারকপুর গ্রামের সুমি খাতুন (২৫), কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের অজিয়ার মোল্লা (৩২) এবং যশোর শহরতলীর শেখহাটির সুস্মিতা খাতুন (২০)। আদালত মহাদেবকে ছয় মাস ও বাকি চারজনকে তিন মাস করে সাজা দিয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী আদালত পরিচালনা করে এই সাজা দেন। এ সময় সিনেমা হলটি সিলগালা করে দেওয়া হয়।
এদিকে পূরবী সিনেমা হলে অভিযান চালানোর আগে অনৈতিক কাজের অভিযোগে বাজারের মধুমিতা সিনেমা হলে অভিযানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী। এ সময় আদালতের উপস্থিতি টের পেয়ে হলে উপস্থিত সবাই পালিয়ে যান।
এর আগে গতকাল ২২/০৯/২০ তারিখ বেলা ১১টার দিকে শহরের তাহেরপুর এলাকায় আল আমিন পার্কে অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগে পার্কের মালিক আবদুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। পৃথক এসব অভিযান পরিচালনা করেছেন মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসান।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়à...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited