dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


ইতালির বলোনিয়ায় আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি - নেয়ামত শিকদার , সাধারণ সম্পাদক - আমির হোসেন খান বিপ্লব

দৈনিক অনুসন্ধান    |    ০৯:২৩ পিএম, ২০২৩-১১-২৯

ইতালির বলোনিয়ায় আওয়ামীলীগের ত্রি বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত  সভাপতি - নেয়ামত শিকদার , সাধারণ  সম্পাদক  -  আমির হোসেন খান বিপ্লব


জাকির হোসেন সুমন ,  ব্যাুরো চিফ ইউরোপ   : 

ইতালির বলোনিয়ায় গত ২৬ শে নভেম্বর  বলোনিয়া আওয়ামী লীগের ত্রি - বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।  সর্বসম্মতি ক্রমে নেয়ামত শিকদারকে সভাপতি এবং আমির হোসেন খান বিপ্লবকে সাধারণ সম্পাদক করে প্রধান নির্বাচন কমিশনার ডায়মন্ড শিকদার বলোনিয়া আওয়ামী লীগের কমিটি ঘোষণা দেন।  জাঁকজঁমক এ সম্মেলনে ইতালির রাজধানী রোম সহ বিভিন্ন শহর হতে আওয়ামীলীগের  নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।  বলোনিয়া আওয়ামীলীগের সাবেক সভাপতি কালাম বেপারীর সভাপতিত্বে   ও হাওলাদার বিপ্লব এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্হিত থাকতে না পারায় ভিডিও কলে বাংলাদেশ থেকে বক্তব্য রাখেন ইতালি আওয়ামীলীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজি ।  প্রধান অতিথির বক্তব্যে  তিনি বলেন,  জননেত্রী শেখ হাসিনার  হাতকে শক্তিশালী করতে ইতালি আওয়ামীলীগ কাজ করছে দীর্ঘদিন যাবৎ।  আগামী জাতীয় সংসদ নির্বাচনে  শেখ হাসিনার কে পূনরায় নির্বাচিত করে দেশের উন্নয়নে  কাজ করার লক্ষে  সকলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।  বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দেশে ও প্রবাসীদের কল্যানে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা।  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  ইতালি আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক  হাসান ইকবাল। তিনি তার বক্তব্যে  বলেন,  আওয়ামীলীগের  নাম ও প্রধানমন্ত্রীর  নাম ভাঙ্গিয়ে  ইতালি আওয়ামীলীগকে ধংশ করার খেলায় মেতে উঠেছে ।  তারা বিভিন্ন শহরে কমিটি করার মামে আওয়ামীলীগ কে দুই ভাগ করে অর্থ বানিজ্য করছে ,  সেই দিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।  ত্যাগী নেতাদের মূল্যায়নের মাধ্যমে আওয়ামীলীগের সম্মেলন করছি।  সেই সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার   হাতকে শক্তিশালী করতে ইতালি আওয়ামীলীগ কাজ করছে । প্রথমে পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে  সম্মেলনের কার্যক্রম শুরু করা হয়।  সে সময় ইতালি আওয়ামীলীগর সাংগঠনিক সম্পাদক পদে আনকোনা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক  শহিদুল ইসলাম (নূর হোসেন) কে  লিখিত ভাবে দায়িত্ব প্রদান করা হয়। সে সময় বক্তব্য রাখেন ,ইতালি আওয়ামীলীগের সহ-সভাপতি হাবীব চৌধুরী, সহ-সভাপতি হাদিউল ইসলাম, সহ-সভাপতি জামান মুক্তার, সহ-সভাপতি বাবু ঢালি, সহ-সভাপতি নয়না আহমেদ, সহ-সভাপতি আবুল কালাম খোকন, সহ-সভাপতি জহিরুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক শেখ মামুন, যুগ্ন সাধারণ তুহিনা সুলতানা মলি, সাংগঠনিক সম্পাদক ফারুক ফরাজী, তোফায়েল সহ ইতালি মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীমা আক্তার পপি, সহ-সভাপতি নিলুফার বানু, রোম মহানগর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক রফিক সহ বিভিন্ন শহর হতে আগত নেতৃবৃন্দ  সহ যুবলীগ, ছাত্রলীগ ও স্হানীয় নেতৃবৃন্দ ।  আলোচনা সভা শেষে  একজন প্রস্তাবকারী  ও একজন সমর্থনকারীর মাধ্যমে  সর্বসম্মতিক্রমে  দুই বছরের জন্য  নেয়ামত শিকদার কে সভাপতি  ও  আমির হোসেন খান বিপ্লব কে সাধারণ সম্পাদক ,  মিন্টু চৌধুরী কে সিনিয়র সহ সভাপতি ,  হাওলাদার বিপ্লব কে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ,  ফিরোজ আল মামিন কে সাংগঠনিক সম্পাদক  করে আংশিক কমিটি ঘোষণা করা হয় ।  কমিটির নেতৃবৃন্দ জানান দ্রুত সময়ের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে  সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন ইংল্যান্ড হতে আগত ও স্হানীয়  সঙ্গীত ও নৃত্য শিল্পীরা ।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর