dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


অজ্ঞাত শিশুর লাশের ৯৯ ভাগই নবজাতক; চিহ্নিত করা যায় না জড়িতদের

দৈনিক অনুসন্ধান    |    ০২:৩৭ পিএম, ২০২১-০১-০৬

অজ্ঞাত শিশুর লাশের ৯৯ ভাগই নবজাতক; চিহ্নিত করা যায় না জড়িতদের

মাতৃগর্ভে পরিপূর্ণ হওয়ার পর পৃথিবীর আলো-বাতাসে যাকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়ার কথা, সেই নবজাতকের ঠাঁই হয় ডাস্টবিন কিংবা রাস্তার পাশে। জন্মই যদি হয় তার আজন্ম পাপ, তাহলে এর দায় কে নেবে? বাবা-মা নাকি নিষ্ঠুর এ পৃথিবী? প্রশ্ন অনেক। উত্তর নেই কারো কাছে। উদ্বেগজনক হারে বাড়ছে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিনিয়ত পাওয়া যাচ্ছে নবজাতকের লাশ। ডাস্টবিন, রাস্তা কিংবা ঝোপঝাড়ে যেসব অজ্ঞাত শিশুর লাশ পাওয়া যাচ্ছে তাদের ৯৯ ভাগই নবজাতক। জীবিত কিংবা মৃত অবস্থায় নবজাতককে উদ্ধার করা হলেও ঘটনায় জড়িতরা বরাবরই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।
পুলিশ বলছে, এসব ঘটনায় দায়ের করা মামলায় তথ্য প্রমাণের ঘাটতি থাকে। তাছাড়া বাদী-বিবাদী না থাকায় আগ্রহ কম থাকে। তাই জড়িতদের অনেক সময় চিহ্নিত করাও সম্ভব হয় না। সমাজবিজ্ঞানীরা এ অবস্থাকে সমাজের চরম নৈতিক অবক্ষয় হিসেবে মন্তব্য করেছেন। তারা বলছেন, নারী-পুরুষদের অবৈধ মেলামেশার ফলে যে সন্তান জন্ম নিচ্ছে তা সমাজ এবং তাদের পরিবার মেনে নেয় না। ফলে জন্মের পরপরই এসব নবজাতকদের ঠাঁই হচ্ছে ডাস্টবিনে।
গত বছর ২৮ নভেম্বর নগরীর বন্দর থানাধীন নিমতলা এলাকায় খালপাড়ে একটি কার্টনে কাপড় মোড়ানো অবস্থায় যমজ নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ৩০ মার্চ সদরঘাট থানা এলাকার বরফ কারখানার একটি ডাস্টবিন থেকে একটি নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছিল। সদরঘাট থানা পুলিশ খবর পেয়ে নবজাতকটিকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা স্থিতিশীল হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চাইল্ড কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। ১৯ জানুয়ারি সূর্য ওঠার আগে এক নবজাতককে ফেলে দেওয়া হয়েছিল বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদ নগর এলাকার একটি ময়লার স্তূপে। স্থানীয়রা কান্নার আওয়াজ পেয়ে খবর দেয় পুলিশকে। পুলিশ এসে নবজাতকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। চিকিৎসা দেওয়ার পর নবজাতকটিকে তুলে দেওয়া হয় সমাজসেবার তত্ত্বাবধানে পরিচালিত রৌফাবাদ ছোটমণি নিবাসে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন  বলেন, বয়সের সাথে সাথে শারীরিক অঙ্গপ্রত্যঙ্গের যেমন পরিবর্তন ঘটছে, তেমনি মন মানসিকতারও পরিবর্তন ঘটছে। মানুষ অনেক কিছু পেতে চায়। সেই প্রাপ্তির যদি সংযোগ না ঘটে তাহলে মানুষ অন্য পন্থা অবলম্বন করে। যার কারণে মানুষ পরকীয়া করে, ধর্ষণ করে। এ অপসংস্কৃতিগুলো তাদের অতিমাত্রায় উৎসাহিত করছে। পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় মূল্যবোধই পারে এ অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করতে।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর