শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৩:০০ পিএম, ২০২৩-০১-০১
মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি .
বই উৎসব বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি উদ্যোগ। এ উৎসব পালনে প্রতিবছর ১ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রথম থেকে পঞ্চম শ্রেণি ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
বই উৎসবকে স্বাগত জানিয়ে ১জানুয়ারি শনিবার নতুন বছরের প্রথম দিনটি উদ্ভাসিত হয়েছিল। সারা দেশের মতো সন্দ্বীপের ক্ষুদে শিক্ষার্থীদের হাসির আলোয়ও পালিত হয়েছে এদিন। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয় এদিন। এবার সারা দেশে ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার শিক্ষার্থী নতুন বই পাবে।সন্দ্বীপের প্রাথমিক শিক্ষা অফিসার সূত্রে জানা যায়,সন্দ্বীপে এবছর প্রাথমিকে প্রায় ৩০হাজার শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়েছে।
উপজেলার থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন সন্দ্বীপের সংসদ সদস্য(এমপি) মাহফুজুর রহমান মিতা,উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএ,উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা,প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলমসহ প্রমুখ।
নতুন শ্রেণীতে নতুন বই পাওয়ার আনন্দই অন্যরকম। সে বই যদি বিনামূল্যে পাওয়া যায় তাহলে তো কথাই নেই। এর মধ্যে এক ধরনের সার্বজনীনতাও রয়েছে। কেননা দরিদ্র পরিবারের সন্তানদের অনেকেরই নতুন বই কেনার সামর্থ্য থাকে না। তারা আগে পুরনো বই দিয়েই বছর পার করত। এখন সবার হাতেই নতুন বই। তাই উৎসবমুখর পরিবেশে সর্বস্তরের শিশু-কিশোর শিক্ষার্থীরা বছরের প্রথমদিনে পাঠ্যপুস্তক উৎসবে শামিল হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড ম...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : "আমি বাংলায় কথা বলি, আমি বাংলায় গান গাই" এই প্রত্যয়কে হৃদয়ে ধারণ করে গত বছরের মতো এই বছরও নিউইয়...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : বিশ জানুয়ারি প্রিয়তমার শুভ জন্মদিন পঁয়ত্রিশ বছর যুগলবন্দী স্মৃতি অমলিন, সুখে-দুঃখে অগ্রযাত্রায়...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : যুক্তরাষ্ট্র অফিস: শুরুটা ২০০৯ সাল থেকে। হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর এগিয়ে যাওয়া। রিপোর্টিং, ন...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আব্দুল হামিদ, মধুপুর, টাঙ্গাইল: দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ????“ বীর মুক্তিযোদ্ধা,আবুল বাশার ভুইয়া সন্দ্বীপী # আমেরিকান প্রবাসী," নিউইয়র্ক," যুক্তরাষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited