dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


সাংসদ রমেশ চন্দ্র সেনের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:২১ এএম, ২০২০-০৮-০৬

সাংসদ রমেশ চন্দ্র সেনের করোনা পজিটিভ

আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন। বুধবার রাতে নমুনার ফলাফলে তাঁর করোনা ‘পজিটিভ’ আসে।

সাংসদ রমেশের করোনায় সংক্রমিত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার।

সিভিল সার্জন জানান, কয়েক দিন আগে সাংসদের সর্দি-কাশি ছিল। এ কারণে ৩ আগস্ট সাংসদের নমুনা সংগ্রহ করা হয়। পরে তা পরীক্ষার জন্য সেই নমুনা দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। বুধবার রাতে আসা নমুনা পরীক্ষার ফলাফলে তিনি পজিটিভ হিসেবে শনাক্ত হন।

সিভিল সার্জন আরও বলেন, সাংসদ রমেশ চন্দ্র সেন নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন। তাঁর বাড়ির অন্য সদস্যরা সুস্থ আছেন। কারও মধ্যে করোনার কোনো উপসর্গ প্রকাশ পায়নি। তিনি বাড়িতে থেকেই চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন।

বুধবার সকালে ঠাকুরগাঁও সার্কিট হাউসের হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক আলোচনা সভায় অংশ নিয়েছিলেন রমেশ চন্দ্র সেন। সে সভায় জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম, সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিলেটেড নিউজ

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত


চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত


আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর