dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


বাগেরহাটে সংবাদ সম্মেলন। মৃত্যুর আগে সন্তানের কারামুক্তি দেখে যেতে চান নিরঞ্জন বালা

দৈনিক অনুসন্ধান    |    ০২:৫৫ পিএম, ২০২৩-০৫-৩১

বাগেরহাটে সংবাদ সম্মেলন। মৃত্যুর আগে সন্তানের কারামুক্তি দেখে যেতে চান নিরঞ্জন বালা

 

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:

প্রথমে ফাঁসি পরে আপিলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সন্তানের কারামুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ৯০ বছর বয়সী পিতা নিরঞ্জনবালা। বুধবার (৩১ মে) বেলা ১২ টায় বাগেরহাট প্রেসক্লাব অডিটোরিয়ামে তিনি এই সংবাদ সম্মেলন করেন। মোল্লাহাটের গাওলা ইউনিয়নের দিগঙ্গা গ্রামের নিরঞ্জন বালার পুত্র নিখিল বালা ২০০২ সাল থেকে স্ত্রী হত্যার দায়ে কারাগারে আটক রয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি গোচর হলে মৃত্যুর আগে সন্তানের কারা মুক্তি দেখে যেতে পারবেন বলে আশা করছেন তারা।

সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয়, স্ত্রী হত্যার দায়ে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক সাক্ষ্য প্রমাণ শেষে গত ২০০৪ সালের ২৬ শে ফেব্রুয়ারি মামলার একমাত্র আসামী নিখিল বালাকে মৃত্যুদন্ডের আদেশ দেন। উক্ত আদেশের বিরুদ্ধে আসামি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল করেন। বিজ্ঞ আদালত নিম্ন আদালতের রায় বহাল রাখেন। 

পরবর্তীতে আসামি নিখিল বালা মহামান্য সুপ্রিম কোর্টের এফিলিয়েট ডিভিশনে লিভ টু আপিল দায়ের করেন। এফিলিয়েট ডিভিশন আসামির মৃত্যুদন্ডাদেশ সাজা কমিয়ে যাবজ্জীবন সাজা প্রদান করেন। এরপর আসামি ২০২১ সালের ৩ রা অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট মামলার দায় থেকে অব্যাহতির প্রার্থনা করেন। আজ পর্যন্ত কোন ফলাফল না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিরঞ্জনবালা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আসামির মা ভানুমতি বালা, পুত্র সন্তান নিউটন বালা, নিকটাত্মীয় রবিদাস মন্ডল এবং রথীন্দ্রনাথ মন্ডল।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর