শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৫৫ পিএম, ২০২১-০১-১৪
এম এ হাশেম, সন্দ্বীপঃ
সন্দ্বীপে আইন ও শর্ত ভঙ্গ করে খাল থেকে মাটি তুলে ইটভাটায় ইট তৈয়ারিতে ব্যবহার করায় ‘রয়েল ব্রিক ফিল্ডকে ৬০ হাজার টাকা ও মাম ব্রিক ফিল্ডকে’৫০হাজার টাকা এই দুই ব্রিক ফিল্ডের মালিকের সর্বমোট এক লাখ দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও তা আদায় করা হয়েছে।
১২ জানুয়ারী সকাল ১০ টার দিকে সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নের নদীর খাল পাড়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
মোহাম্মদ মামুন বলেন ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী নদী, খাল, বিল, কৃষি জমি হতে মাটি উত্তোলন করে ইটভাটায় ব্যবহার করা যায় না। কিন্তু রয়েল ব্রিক ফিল্ড ও মাম ব্রিক ফিল্ডেরর মালিক নদীর খাল থেকে মাটি তুলে ইটভাটায় ব্যবহার করছে। এ জন্য রয়েল ব্রিক ফিল্ডকে ৬০ জাজার মাম ব্রিক ফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং ইসলামি ব্যাংক সন্দ্বীপ শাখা সংলগ্ন ইমন ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন -২০০৯ অনুযায়ী পাঁচ হাজার টাকা সহ সর্বমোট এক লক্ষ পনের হাজার টাকা অর্থদন্ড এবং তা আদায় করা হয়েছে।
এদিকে স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের অভিযোগ, ব্রিক ফিল্ড গুলো বেশ কয়েক বছর ধরে নিয়ম, নীতির তোয়াক্কা না করে ইটভাটা নির্মান করে নদীর পরিবেশের ক্ষতি করছে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited