শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:১১ পিএম, ২০২২-১১-০৪
মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি
সন্দ্বীপে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সন্দ্বীপ উপজেলার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর কেন্দ্রীয় সহ- সভাপতি নুরুল আকতার।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সন্দ্বীপ উপজেলার সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল বাবুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি শহীদুল ইসলাম রিপন। এতে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ডা.আতাউল হাকিম, জাসদ নেতা মাঈন উদ্দীন বকুলসহ প্রমুখ।
স্থানীয় নেতারা তাদের বক্তব্যে বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো অশুভ শক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সকল অপশক্তির অশুভ তৎপরতা রুখে দেয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। বক্তারা আরও বলেন, সন্দ্বীপ থেকে জাসদ এর মনোনীত প্রার্থী নুরুল আকতারকে আগামি নির্বাচনে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাসদ কেন্দ্রীয় সহ-সভাপতি ডাকসুর সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক নুরুল আকতার তাঁর বক্তব্যে বলেন,দুর্নীতির বাহিরে এসে সন্দ্বীপকে এগিয়ে নিতে হলে জাসদের কোন বিকল্প নেই। জাসদ মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited