শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:০৭ পিএম, ২০২০-০৮-১৪
বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নির্মাণাধীন ব্রিজের চুরি হওয়া ৭ বান্ডিল রড উদ্ধার করেছে পুলিশ।
গেলো বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৫টায় বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের বিজয়পুর বাজারের পাশ থেকে পানির নিচে লুকিয়ে রাখা অবস্থায় এসব রড উদ্ধার করে বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন সুমন।
জানা যায়, কালারডোবা ব্রিজের কাজের জন্য রাস্তার পাশে রাখা ১০ বান্ডিল রড কে-বা কারা রাতের আধারে চুরি করে নিয়ে যায় বলে জানান সেখানকার দায়িত্বরত পাহারাদার। গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উল্লিখিত স্থানে অভিযান চালান ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন সুমনের নেতৃত্বে একদল পুলিশ।
অভিযানে বিজয়পুর বাজারের পাশে পানির নিচে লুকিয়ে রাখা চুরি হওয়া ১০ বান্ডিল রডের মধ্যে ৭ বান্ডিল রড উদ্ধার করে পুলিশ। তবে উদ্ধারের সময় সেখান থেকে কাউকে আটক করা হয়নি। উদ্ধার হওয়া রডগুলো ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন সুমন। তিনি আরও জানান, উদ্ধারকৃত রড চুরির সাথে কারা কারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited