dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্দ্বীপে যুবলীগ নেতার বাড়ীতে সন্ত্রাসীদের হামলা, গাড়ীতে অগ্নিসংযোগ

দৈনিক অনুসন্ধান    |    ০৪:২২ পিএম, ২০২০-১০-০২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্দ্বীপে যুবলীগ নেতার বাড়ীতে সন্ত্রাসীদের হামলা, গাড়ীতে অগ্নিসংযোগ

সন্দ্বীপ প্রতিবেদক:
সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে গত দু’দিন যাবৎ হামলা-পাল্টা হামলা এমনকি মামলা-মোকদ্দমাও হয়ে গেছে। আটক হয়েছেন রহমতপুর ইউনিয়ন যুবলীগ আহবায়ক আকবর মাহমুদ সহ তিন যুবলীগ নেতা ও কর্মী। আর এ সুযোগে ১ অক্টোবর রাত ২ টায় প্রতিপক্ষ সন্ত্রাসীরা যুবলীগ নেতা আকবরের বাড়ী সহ আশে-পাশের আরো তিনটি বাড়ীতে হামলা, মারধর ও গাড়ীতে অগ্নিসংযোগের মাধ্যমে তান্ডব লীলা ও ত্রাস সৃষ্টি করে। এলাকার শান্তি-শৃংখলা ও আকবরের বাড়ীর সকল পরিবারের নিরাপত্তা রক্ষার বিধানে সৃষ্ট ঘটনার তদন্তে ২ অক্টোবর বেলা আড়াইটায় সন্দ্বীপ থানার এসআই হাবিব সহ অন্যান্য অফিসার ও পুলিশ দল যুবলীগ নেতা আকবরের বাড়ীতে রয়েছেন বলে এ প্রতিবেদককে এসআই হাবিব জানান। 
এ দিকে রহমতপুর ইউনিয়ন যুবলীগ আহবায়ক আকবর এ প্রতিবেদকের কাছে দাবী করেন আসন্ন পৌরসভা ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র মূলকভাবে আওয়ামীলীগের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা একটি সুবিধাবাদী গোষ্ঠী তাকে ও যুবলীগকর্মীদের মামলায় ফাঁসিয়েছে।
গভীর রাতে যুবলীগ নেতা আকবরের বাড়ীতে হামলার বিষয়ে জানতে চাইলে আকবরের স্ত্রী তাছলিমা বেগম এ প্রতিবেদককে বলেন-স্থানীয় সন্ত্রাসী পারভেজের নেতৃত্বে সেনেরহাট, কমপ্লেক্স, তালতলী ও পৌরসভা ৮নং ওয়ার্ডের আদর্শপাড়া কেন্দ্রীক ৩০/৪০ জনের একটি সশ্রস্ত্র সন্ত্রাসী দল তাদের বাড়ী-ঘরে হামলা চালিয়ে ত্রাস সৃষ্টি করে। এসময় বাহিরের টিনের গেইটে কিরিচ দিয়ে কোপায় এবং লোহার রড দিয়ে দরজা-জানালায় প্রচন্ড আঘাত করে। তবে পাকা ঘর ও দরজায় কলাপসিবল লোহার গেইট থাকায় তারা অনেক চেষ্টা করেও ঘরের ভিতরের প্রবেশ করতে পারেনি। এ সময় ঘরে আমি একা ও আমার দুটি শিশু কন্যা সন্তানকে নিয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ি। এক ঘন্টা তান্ডবলীলা চালানো কালে তারা আমাদের পরিবারকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং গুলি করে মেরে ফেলার হুমকী দিতে থাকে। সকালে এ ঘটনাটি জানাজানি হওয়ার পর রহমতপুর ইউপি চেয়ারম্যান, সন্দ্বীপে অবস্থানকারী গোয়েন্দা সংস্থার লোকজন আকবরের বাড়ীতে যান। এ ছাড়া উপজেলা আওয়ামী যুবলীগ এর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাটি আমি শুনেছি। বিষয়টি সাংগঠনিক ও আইনগতভাবে মোকাবেলা করা হবে।

রিলেটেড নিউজ

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত


চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত


আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর