শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:১০ পিএম, ২০২৩-০৯-১৪
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
"গাছ লাগান পরিবেশ বাঁচান" এই শ্লােগানে সাংবাদিক সংসদ কক্সবাজার এর উদ্যােগে পালিত হয়েছে বৃক্ষরোপন কর্মসূচি৷ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে আলোচনা সভা, চারা বিতরণ ও বৃক্ষরোপণের মধ্যে দিয়ে পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
সাংবাদিক সংসদ কক্সবাজার এর সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সাংবাদিক সংসদ কক্সবাজার এর উপদেষ্টা মোহাম্মদ মুজিবুল ইসলাম।
তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। একটি গাছ কাটলে চারটি গাছের চারা রোপন করতে হবে। গাছ আমাদের পরম বন্ধু, গাছের যথাযথ পরিচর্যাও করতে হবে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের দেশেও উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার কারণে দেখা দিচ্ছে খরা, ঘূর্ণিঝড় ও প্রচণ্ড তাপদাহের মতো প্রাকৃতিক নানা দুর্যোগ। তাই প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে সবাইকে গাছ লাগাতে এগিয়ে আসতে হবে।"
এতে বিশেষ অতিথি ছিলেন পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পার্থ প্রতীম পাল।
বক্তব্য রাখেন, পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আমিন, পরেশ কান্তি দে, সাকী ও সুজন দাশ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজার এর সহ-সভাপতি এসএম ছৈয়দ উল্লাহ আজাদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, আবদুস সাত্তার, আমিনুল কবির, আবদুর রশিদ মানিক, মিশু দাশ গুপ্তসহ আরও অনেকেই।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited