dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


ভোলাহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

দৈনিক অনুসন্ধান    |    ০৯:৫৯ এএম, ২০২৪-০৩-২১

ভোলাহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন


ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় চাঞ্চল্যকর মো. বুলু মিয়া হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে  যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাফিকুল ইসলাম (৩৭) ভোলাহাট উপজেলার হাউসপুর গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- ভোলাহাট উপজেলার হাউসপুরের আফজাল হোসেনের ছেলে আব্দুস সবুর (২৬), একই গ্রামের আতাউর রহমানের ছেলে কারিমুল (৩২), কাউন্সিলর মোড়ের মৃত আব্দুল গাফফারের ছেলে মো. বাচ্চু মিয়া ( ৪২) ও পুরাতন হাঁসপুকুর ধনিয়াপাড়ার মো. সাজ্জাদ হোসেনের ছেলে মো. এরফান আলী (৩৭)।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রবিউল ইসলাম রবু জানান, গরু ব্যবসার বিরোধের জের ধরে ২০১৭ সালের ২৫ জুলাই আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে ভোলাহাট উপজেলার হাউসপুর গ্রামের মজিবুর মেম্বারের আমবাগানে আসামি মো. রাকিকুলসহ অন্যরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো হাসুয়া দিয়ে একই গ্রামের মো. বুলু মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বুলুকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসা. সমিজা বেগম বাদী হয়ে ভোলাহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আহসানুল হক ৯ জনকে অভিযুক্ত করে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এই রায় দিয়েছেন।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর