শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৩৩ পিএম, ২০২০-১১-০৮
সেলিম উদ্দীন,কক্সবাজার।
কক্সবাজারের উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বিটের কালাপাড়া এলাকা থেকে গুলিবিদ্ধ মৃত বন্য হাতিটি উদ্ধার নিয়ে নানা নাটকীয়তা শুরু করে বনকর্মীরা।
গত বুধবার হাতিটির গুলিবিদ্ধ মৃত দেহ কে বা কারা মাটিতে ফুতে ফেলার পর নড়েবড়ে বসে স্থানীয় বনবিভাগ।
জানা গেছে, চকরিয়া উপজেলার খুটাখালী বনবিটের ভিতরে প্রতিদিন হাতির পাল দেখা যায়।
এ হাতির পালের প্রতি লোভে পড়ে একটি চক্র বনের ভিতরে গিয়ে একটি হাতিকে গুলি করে হত্যা করে।
পরে মৃত হাতিটিকে রাতের আন্ধকারে মাটিতে ফুতে ফেলা হয়।
খবর পেয়ে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার সকালে বনকর্মীদের সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং হাতি মৃত্যুর বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক বন কর্মী হাতি মারা যাওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, রবিবার সকালে বনবিভাগের কর্মীরা খবর পেয়ে মৃত বন্য হাতির দেহ উদ্ধারের চেষ্টা চালায়। তবে কি কারনে হাতির মৃত্যু হয়েছে তা ময়না তদন্ত শেষে বলা যাবে।
স্থানীয় এলাকাবাসী জানান, হাতির শরীরের বিভিন্ন স্থানে গুলির দাগ রয়েছে।
অপরদিকে বন্য হাতি শিকারীরা হাতির দাঁত সংগ্রহের জন্য সংঘবদ্ধ চোরের দল হাতিকে গুলি করতে পারে।
এলাকাবাসীর আশংকা হাতিটিকে চোরের দল গুলি করে আহত করার কারণে মৃত্যু হয়েছে।
পরে হাতিটিকে মাটি চাপা দিয়ে পুতে ফেলা হয়েছে।
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ছৈয়দ আবু জাকারিয়া জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। দুর্গম এলাকা হওয়ায় ওই দিনই ডাক্তার নেয়া সম্ভব হয় নি। পরের দিন পোস্ট মর্টেম করা হবে। ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা বলছে বলে জানান তিনি।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়à...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited