শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:০৬ পিএম, ২০২৪-০১-২৯
বিশেষ প্রতিনিধিঃ
"বাংলাদেশ সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় স্হায়ী কমিটির উদ্যেগে মতবিনিময় ও চট্রগ্রাম মহানগর এবং জেলা কমিটি গঠন বিষয়ক অনুষ্ঠান, গত কাল ২৮ জানুয়ারি, রোববার সকাল ১০ ঘটিকার সময় ক্লাব'র বিশেষ কার্যালয় অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুঃ বাবুল হোসেন বাবলার সভাপতিত্বে ও দৈনিক আমার সময় পত্রিকার রিপোর্টার মোঃ জাকারিয়া হোসেনের সঞ্চালনায় উপস্হিত ছিলেন, "বাংলাদেশ সাংবাদিক ক্লাব'র প্রতিষ্ঠাতা ও স্হায়ী কমিটির চেয়ারম্যান ও "দৈনিক অপরাধ অনুসন্ধান" পত্রিকার ব্যবস্হাপনা সম্পাদক এবং "মোভমেন্ট ট্রেডিং ডেভেলপমেন্ট লিমিটেড'র" ব্যবস্হাপনা পরিচালক মো: খলিলুর রহমান, ক্লাব'র কেন্দ্রীয় স্হায়ী কমটির মহাসচিব নজরুল ইসলাম খান, সিনিয়র সহ সভাপতি ও দৈনিক মানব সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোসলেহ উদ্দিন বাহার,সহ সভাপতি ইব্রাহীম খলিল,
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠনের মহাসচিব এম নজরুল ইসলাম খান,মানব সময়ের সম্পাদক এম মোসলেহ উদ্দিন বাহার।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ সাংবাদিক ক্লাব,চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ইব্রাহিম খলিল,দৈনিক আমার সময় পত্রিকার রিপোর্টার,চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন জাকির, দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার ব্যুরো প্রধান ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহীদ, বিশিষ্ট চিকিৎসক ও স়ংগঠক মোঃ আবুল খায়ের,নব কন্ঠের প্রতিনিধি মোঃ নাছির উদ্দিন মোল্লা, দৈনিক অপরাধ অনুসন্ধান এর সাংবাদিক মোঃ ওমর ফারুক, মানব সময়ের রিপোর্টার মোঃ হানিফ, মোঃ মনির হোসেন, সাংবাদিক মুঃ নূরনবী,মোঃ খলিলুর রহমান হাওলাদার, মানবাধিকার সদস্য মোঃ ফিরোজ আল মামুন প্রমূখ ।
সভায় সর্বসম্মতিক্রমে দ্বিতীয় পর্বে২১ সদস্যর চট্রগ্রাম মহানগর কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব এম, নজরুল ইসলাম খান।
এতে সভাপতি -মু:বাবুল হোসেন বাবলা,সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহীদ,যুগ্ন সম্পাদক মোঃ ওমর ফারুকও মোঃ মনির হোসেন কে অর্থ সম্পাদক করে নগর কমিটি গঠন করা হয়েছে।
একই দিনে ১৫ সদস্যর চট্রগ্রাম জেলা কমিটিতে সিনিয়র সাংবাদিক মোঃ ইব্রাহিম খলিল কে সভাপতি ও শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে কমিটি গঠিত হয়।
বাংলাদেশ সাংবাদিক ক্লাব'র প্রতিষ্ঠাতা ও স্হায়ী কমিটির চেয়ারম্যান ক্লাবের সদস্যদের উদ্দেশে বলেন, বাংলাদেশ সাংবাদিক ক্লাব, একটি সরকার নিবন্ধনকৃত সাংবাদিকদের সংগঠন। নতুন কমিটির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কলম সৈনিক। ন্যায়ের পক্ষে আপনাদের কলম চলবে। এতে কোনো বাধা এলে বাংলাদেশ সাংবাদিক ক্লাব, চট্টগ্রাম বিভাগ সহ বাংলাদেশের সকল জেলায় সবসময় প্রকৃত সাংবাদিকদের পাশে থাকবে ইনশাল্লাহ।
পরিশেষে মহানগর কমিটির সভাপতি আগামী দিনের কর্মসূচি ঘোষণা করে মতবিনিময় সভা সমাপ্ত হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited