dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


শিবগঞ্জ থানার ওসির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক ভন্ড নারী

দৈনিক অনুসন্ধান    |    ০৯:০৭ পিএম, ২০২৩-০৯-২১

শিবগঞ্জ থানার ওসির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক ভন্ড নারী

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে নাটকীয় ভাবে সংবাদ সম্মেলন করেছেন শামীম আরা শিউলি (৩০) নামে এক ভন্ড নারী।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় জেলা শহরের ফুডক্লাবে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী যুবায়ের আহমদ, এসআই সিরাজ, এএসআই শহিদুল সহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করেন।

খবর সূত্রের, ছিনতাইয়ের অভিযোগে শিউলির বড় বোনের ছেলে ইমনকে গ্রেফতার করেন শিবগঞ্জ থানা পুলিশ। শিউলী ১৩ সেপ্টেম্বর শিবগঞ্জ থানা উপস্থিত হয়ে তার বোনের ছেলে ইমনকে ছাড়াতে ব্যর্থ হয়ে একের পর এক নাটক মঞ্চায়িত করেন এবং থানার আম গাছে উঠে গলাই নিজের ওড়না পেঁচিয়ে বলতে থাকেন আমার বোনের ছেলেকে ছেড়ে দেন নয়তো আমি ফাঁসি দিয়ে আত্মহত্যা করবো।

সে সময় থানায় সেবা নিতে যাওয়া জনগণ ও কর্তব্যরত পুলিশ সদস্যরা গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করে পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসাধীন অবস্থায় শিউলি কর্তব্যরত ডাক্তার ও নার্সদের সাথেও খারাপ ব্যবহার করেন। স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা কর্তব্যরত মহিলা কনস্টেবলদের সাথেও খারাপ ব্যবহার করেন শিউলি। নাম প্রকাশ না করার শর্তে দুই তিন জন বলেন শিউলির একাধিক বিয়ে হয়েছে রাজশাহী রাজপাড়া থানায় (শিউলি) তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন। এছাড়াও শিউলীর বিরুদ্ধে রয়েছে নানান রকম অভিযোগ।

উল্লেখ্য শিউলির বোনের ছেলে ইমন ছিনতাই করার সময় জনগণ ইমনকে পুলিশের হাতে তুলে দেয়। শিবগঞ্জ থানা পুলিশ ইমনকে কোটের মাধ্যমে জেলহাজতে পাঠাই। আর এতেই ক্ষিপ্ত হয়ে শিউলী শিবগঞ্জ থানার ওসির বিরুদ্ধে মিথ্যা মারধর সহ নানান মিথ্যা অভিযোগ করে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
মামলা সুত্রে জানা যায়। বাদি মরফুল ইসলামের ছেলে সাজিদ মাহমুদ স্বর্ণকার পট্টি থেকে বাসায় ফেরার সময় শিবগঞ্জ ডাচ বাংলা ব্যাংকের সামনে ইমন সহ অজ্ঞাত আরো দুইজন মোটরসাইকেলটি ছিনতাই করার চেষ্টা করে।

এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, ছিনতাইয়ের অভিযোগে শিউলির বোনের ছেলে ইমনকে আমরা গ্রেফতার করলে শিউলি থানায় এসে বোনের ছেলেকে ছাড়াতে অনেক দেনদরবার করেন। শেষে কোন উপায়ান্তর না পেয়ে চিল্লাচিল্লি গালি-গালাজ-তুল-কালাম কান্ড করেন। এক পর্যায়ে বেপরোয়া হয়ে, থানার আম গাছে উঠে ফাঁসির নাটক করে আমাদের ব্ল্যাকমেইল করেন। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দিয়ে আত্মহত্যা করার হুমকির অভিযোগে তাকে কোটের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করি। সে কোট থেকে ছাড়া পেয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মনগড়া অভিযোগ এনে মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর