শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৫৭ পিএম, ২০২১-০৬-০৮
- ড. সালেহা কাদের
বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সনে চট্টগ্রামে সফরকালে তিনি প্রথম ছয় দফা আন্দোলনের ঘোষণার জন্য সন্দ্বীপকে বেছে নেন।
এ প্রসঙ্গে মুক্তিযুদ্ধের সংগঠক আমাদের সন্দ্বীপের কৃতি সন্তান আলহাজ্ব মেরিকান সফিকুল আলম এর সঙ্গে আলাপকালে তিনি ছয়দফার কর্মসূচি নিয়ে এক আবেগঘন স্মৃতিচারণ করেন যেখানে তিনি উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর সান্নিধ্য পাওয়া সেদিনের ছাত্রনেতা সফিকুল আলম বলেন, "আমি তখন টগবগে যুবক। চট্টগ্রামে বঙ্গবন্ধু এলেন ছয় দফা আন্দোলনের কর্মসূচি নির্ধারণে বৈঠক চলছে, সেই সভায় উপস্থিত ছিলেন, জহুর আহমেদ চৌধুরী, এম এ হান্নান সহ চট্টগ্রামের বরেণ্য আওয়ামী লীগের অনেক নেতা কর্মী।
সেদিন আমি একজন ছাত্র নেতা হিসেবে সবার পেছনে থেকে দাঁড়িয়ে বলেছিলাম, বঙ্গবন্ধু আসমানের নিচে একটা দ্বীপ আছে তার নাম সন্দ্বীপ সেখান থেকে ছয় দফা দাবি আন্দোলন শুরু করেন।
বঙ্গবন্ধু আমার দিকে তাকিয়ে বললেন ওই ছোকরার কথায় থাকলো, সেখান থেকে ( সন্দ্বীপ) থেকেই আমাদের কর্মসূচি শুরু করব।
তিনি ছয় দফা প্রথম ঘোষণা দেন সন্দ্বীপ। এর সাক্ষী প্রবীন রাজনীতিবিদগণ।
এই মহান ছয় দফার শিড়ি বেয়ে আমরা পেয়েছি অমর স্বাধীনতা।
আমরা সন্দ্বীপ বাসী সহ সকল বাংলাদেশী এই ঐতিহাসিক ঘটনা যে সন্দ্বীপে প্রথম ঘোষণা করা হয়েছে, তা এদিবসে বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ ভাসনে উল্লেখ করতে হবে। সকলের কাছে এ আহ্বান রইলো।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited