শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:১৬ পিএম, ২০২৩-১২-১৩
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ইউএনও যোগদান করেছেন। শিবগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন এ, এফ, এম, আবু সুফিয়ান। সদ্য যোগদানকৃত উপজেলা নিবার্হী অফিসার রাজশাহীর, বাগমারায় কর্মরত ছিলেন। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে বরণ করে শুভেচ্ছা জানান সহকারী কমিশনার (ভূমি), মোঃ জুবায়ের হোসেন।
এর আগে গত ০৭ ই ডিসেম্বর রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার (রাষ্ট্রপতির আদেশক্রমে) মোছাঃ ফারজানা ইয়াসমিন, সিনিয়র সহকারী কমিশনার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এ, এফ, এম, আবু সুফিয়ানের যোগদানের বিষয়টি উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন এ, এফ, এম, আবু সুফিয়ান। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করবেন।
ময়মনসিংহ জেলার কৃতী সন্তান এ, এফ, এম, আবু সুফিয়ান সম্প্রতি বাগমারা, রাজশাহী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
এদিকে দুপুরে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার উপজেলার সকল অফিসের অফিসারদের মধ্যে কুশল বিনিময়ের পর শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যানবৃন্দ, প্রেস ক্লাবের সদস্য এবং বিশিষ্টজনরা।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited