শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ১০:০৯ এএম, ২০২১-০৩-০৯
স্মার্টফোন চোরের হাত থেকে সুরক্ষায় ‘থিফগার্ড’ নামে যুগান্তকারী অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করলো সফটালজি লিমিটেড নামের দেশীয় একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। হারিয়ে যাওয়া ডিভাইস শনাক্ত ও পুনরুদ্ধারে সাহায্য করবে অ্যাপটি। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই অ্যাপটি চালু করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোন চুরি হলে চোরের ছবি ও লোকেশন জানতে সহায়তা করবে অ্যাপটি। এ সময় চোর মোবাইল ফোন বন্ধ করতে পারবে না। চোর মোবাইল ফোনটি কম্পিউটারের সঙ্গে কানেক্ট করতেও পারবে না। মোবাইলের সিম চেঞ্জ করলে মালিককে নতুন সিম নাম্বার জানিয়ে দিবে। অনুমতি ব্যতীত কেউই ডিভাইসে থাকা কোনো ডাটাতে অ্যাক্সেস করতে পারবে না।
মোবাইল ফোন চুরি হওয়ার সঙ্গে সঙ্গে হাতের কাছে যেকোনো স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে www.thiefguardbd.com ওয়েবসাইটে গিয়ে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনের ক্যামেরা চালু করা যাবে এবং চুরি হওয়া মোবাইল থেকে মোবাইলের মালিকের ইমেইলে ছবি পাঠাতে থাকবে।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ফোনের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারির ক্ষমতা কিছুটা কমতে থাকে। আর আইফোনের বেলায় তো এ সমস্যা অনেকে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : সুদ শব্দটি ফারসী বা উর্দু শব্দ থেকে এসেছে। সুদ এর আরবী রিবা। রিবা শব্দের অর্থ হলো আধিক্য, প্রবৃদ্ধ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসের কোনো এক স্থানে ক্যাম্পাসেরই দুই (জুনিয়র-সিনিয়র) ছাত্রের মাঝে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র গড়ে তোলার স্বপ্ন নিয়ে কাজ করছেন শিক্ষিত তরুণ উদ্যোক্তা হাস...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ আলমগীর, বিশেষ প্রতিনিধিঃ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার গহীন পাহাড়ে যৌথবাহিনীর অভিযা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ থেকেও অনেক তরুণ উদ্যেক্তা ও প্রতিষ্ঠান অনলাইনে প্রযুক্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited