শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০১:২৭ পিএম, ২০২২-০৬-২৯
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
ভালো কাজের স্বীকৃতি স্বরূপ চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন নির্বাচিত হয়েছেন।
গত ২৬ জুন রোববার চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ওসি মোজাফফর হোসেন কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)।
এ ছাড়াও কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে শিবগঞ্জ থানার এসআই (নি.) সাইফুল ইসলাম এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে শিবগঞ্জ থানার এএসআই(নি.) আলমগীর হোসেনের হাতেও সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার।
এ বিষয়ে ২৯ জুন বুধবার শ্রেষ্ঠ ওসি মোজাফফর হোসেন এ প্রতিবেদককে জানান, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় জেলা পুলিশ জনগণের সেবক হয়ে সেবা দিয়ে আসছে। মাদক, চুরি, ছিনতাই যে কোন অপরাধ হলেই আপনারা নিকটস্থ থানায় অথবা ৯৯৯ ফোন দিন। পুলিশের কাজে সকলকে সহযোগিতা করারও আহবান জানান তিনি।
এ দিন জেলার ৫ থানার অফিসার ইনচার্জ ও ফোর্সদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এসপি আবদুর রকিব। পরে মাস্টার প্যারেডে সালাম গ্রহণের পর পুলিশ লাইন্সের বিভিন্ন ব্যারাক পরিদর্শন করেন।
ড্রিল শেডে পুলিশ কল্যাণ সভা ও পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে গত মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভাও অনুষ্ঠিত হয়। সকল সভায় সভাপতিত্ব করেন এসপি আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)।
ফয়সাল আজম অপু,
চাঁপাইনবাবগঞ্জ,
০১৭১২৩৬৩৯৪৬
২৯.০৬.২০২২
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited