শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৪৪ এএম, ২০২২-০৭-০৫
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
শিবগঞ্জে পুঠিমারী বিলে কাজল আলী (৩৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত যুবক উপজেলার কানসাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝাবুবাজার-মোহনবাগ গ্রামের শুকুর আলীর ছেলে।
সোমবার (৪ জুলাই) সকালে উপজেলার কানসাট পুঠিমারী বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সকালে পুঠিমারী বিলে কাজ করতে গেলে একটি গাছের ডালে গলায় ফাঁস দেয়া অবস্থায় যুবকের মরদেহ ঝুঁলতে দেখে থানা পুলিশে খবর দেয় কৃষকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যোবায়ের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা তদন্ত রির্পোটের পর জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে কাজল এনজিওর ঋণ গ্রস্ত অবস্থায় মানুষিক দুশ্চিন্তায় আত্মহত্যা করে থাকতে পারে।
ফয়সাল আজম অপু,
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
০৪.০৭.২০২২
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited