dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


পড়াশোনায় মনোযোগ বাড়ানোর অসাধারণ কিছু টিপস

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০৯:৩৯ পিএম, ২০২০-০৮-০৮

পড়াশোনায় মনোযোগ বাড়ানোর অসাধারণ কিছু টিপস

অনেক সময় নিজেকে পড়াশোনায় মনোযোগী করে তোলা অনেক কষ্টকর হয়ে পড়ে। অনেকে অভিযোগ করে থাকেন , “ লেখাপড়ায় মন বসাতে পারছি না’’। কিন্তু পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির কিছু উপায় আছে। এসব উপায়গুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারলে লেখাপড়ায় মনোযোগী হওয়া সম্ভব।

ঘুম

ঠিকভাবে ঘুম না হলে সেটার প্রভাব আমাদের মনের উপর পড়ে। আর মন ভালো না থাকলে লেখাপড়ায় মনোযোগ দেয়াটা কঠিন হয়ে পড়ে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ঘুম প্রয়োজন। প্রতিদিন নিয়ম করে ৬-৮ ঘন্টা ঘুমাতে হবে। ঘুমালে শরীর ভালো থাকে, লেখাপড়ায় মনোযোগ দেয়া যায়।

শেখার আনন্দে পড়ো

মানুষের মন অনিচ্ছায় কোন কাজ করতে চায় না। ঠিক যেই মুহূর্তে তোমার মনে হচ্ছে “ধুর! এখন বসে বসে এগুলি পড়তে হবে কালকে পরীক্ষার জন্য!” তখনই তোমার মন বিদ্রোহ করছে, একটা কণাও পড়তে ইচ্ছা করবে না। তাই পড়ালেখার প্রতি আগ্রহ জাগিয়ে তুলো, দেখবে মনোযোগ আপনা থেকেই আসছে। পরীক্ষায় পাশ তো আপনাতেই হবে, পড়ালেখা যদি শেখার আনন্দে করো, এ জ্ঞান মনের মাঝে অক্ষয় থাকবে চিরদিন।

ব্যায়াম বা শরীরচর্চা

ব্যায়াম বা শরীরচর্চা করলে শরীর ঝরঝরে থাকে। ব্যায়াম স্মরণশক্তি ও মনোযোগ বৃদ্ধি সহায়ক। নিয়মিত ব্যায়াম এর অভ্যেস করলে লেখাপড়ায় মনোযোগী হওয়া যায়।

বিরতি

গবেষণায় দেখা গেছে একজন মানুষের একটানা ৯০ মিনিট কাজে মনোযোগ থাকে। একটানা লেখাপড়া না করে কিছু সময় বিরতি নিয়ে আবার শুরু করুন। এতে লেখাপড়া করার উদ্যম পাবেন।

নিজেকে নিয়ন্ত্রণ

মনোযোগ এ ব্যাঘাত ঘটায় এমন জিনিস থেকে দূরে থাকুন। কোন কাজ করার আগে মোবাইল বা টিভি নিয়ে বসে পড়বেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো মনোযোগ নষ্ট করতে পারে। তাই এগুলো থেকে নিজেকে সরিয়ে রাখুন।

ব্রেইন গেম

মস্তিষ্ককে ব্যস্ত রাখার চেষ্টা করুন গঠনমূলক কাজে। এ ক্ষেত্রে ব্রেইন গেমগুলো খুবই কার্যকর যেমন আপনি – দাবা, সুডোকো , পাজল এসব গেম খেলতে পারেন। এতে ব্রেইন সচল থাকবে এবং লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি করা যাবে।

ক্যাফেইন

কাজ করার ফাঁকে পান করে নিতে পারেন এক কাপ কফি বা চা। এতে নিজেকে ফ্রেশ লাগবে। কাজে মনোযোগ দিতে সহজ হবে।

নিজেকে পুরষ্কৃত করো!

পুরষ্কার পেতে কার না ভাল লাগে! হয়তো তোমার চকলেট খেতে দারুণ পছন্দ, কিন্তু বেশি খেলে দাঁতে পোকা ধরবে, মোটা হয়ে যাবে ইত্যাদি সমস্যা, এক কাজ করতে পারো তো, বইয়ের যেই পাতা পর্যন্ত পড়বে ঠিক করেছ শেষ পাতায় একটা চকলেট গুঁজে রাখলে! কত কষ্ট করে পড়েছ এতকিছু, দাঁতের পোকার ভয় উপেক্ষা করে নিজেকে এটুকু পুরষ্কার দেওয়াটা যথার্থই বটে!

রিলেটেড নিউজ

শিক্ষামন্ত্রীর বাসায় হামলা, গাড়ি ভাঙচুর

শিক্ষামন্ত্রীর বাসায় হামলা, গাড়ি ভাঙচুর

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসায় হামলার ঘটনা ঘটেছে। মন্ত্রীর ভগ্নিপতি সেলিম আক্তার চৌধুরী বিষ...বিস্তারিত


খুটাখালীতে মা'হাদ নূর আল আবরার হেফজ মাদরাসায় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

খুটাখালীতে মা'হাদ নূর আল আবরার হেফজ মাদরাসায় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

দৈনিক অনুসন্ধান : সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার):   আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখ...বিস্তারিত


সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ই ভালো চলছে, তা কিন্তু নয়ঃ  মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব

সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ই ভালো চলছে, তা কিন্তু নয়ঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব

দৈনিক অনুসন্ধান : গতকাল (শনিবার) চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শরৎ ২০২২ ট্রাইমেস্টারের নবী...বিস্তারিত


নিউইয়র্কে সানশাইন লার্নিং সেন্টারের ইএলএ সমাপনী অনুষ্ঠান

নিউইয়র্কে সানশাইন লার্নিং সেন্টারের ইএলএ সমাপনী অনুষ্ঠান

দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দীন সন্দ্বীপি, নিউইয়র্কঃ গত কয়েক বছর যাবত আমেরিকার নিউইয়র্কে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের ...বিস্তারিত


এসএসসি ২০১৩ এবং এইচএসসি ২০১৫ ব্যাচ বাংলাদেশ পরিবার কর্তৃক চট্টগ্রামসহ সারাদেশে শীতবস্ত্র বিতরণ

এসএসসি ২০১৩ এবং এইচএসসি ২০১৫ ব্যাচ বাংলাদেশ পরিবার কর্তৃক চট্টগ্রামসহ সারাদেশে শীতবস্ত্র বিতরণ

দৈনিক অনুসন্ধান : মোঃ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ এসএসসি ২০১৩ এবং এইচএসসি ২০১৫ ব্যাচ ২০১৯ সালে ১৬ই সেপ্টেম্বর থেকে ব্যা...বিস্তারিত


করোনার নতুন ভ্যারিয়েন্ট: আসন্ন এইচএসসি পরীক্ষার ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

করোনার নতুন ভ্যারিয়েন্ট: আসন্ন এইচএসসি পরীক্ষার ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

দৈনিক অনুসন্ধান : বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতি করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ ধরা পড়ছে। করোনার নতুন এই ভ্যারিয়েন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর