dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


নোয়াখালীর জয়াগে তল্লাশির নামে পুলিশের লুটপাট ও গুলিবর্ষণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৈনিক অনুসন্ধান    |    ০৯:৩৩ এএম, ২০২০-১০-১৬

নোয়াখালীর জয়াগে তল্লাশির নামে পুলিশের লুটপাট ও গুলিবর্ষণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধিঃ

সোনাইমুড়ি উপজেলার জয়াগে তল্লাশির নামে নোয়াখালীর (চাটখিল-সোনাইমুড়ী সার্কেল) সহকারী পুলিশ সুপারসহ  পুলিশ সদস্য ও স্থানীয় কিছু সন্ত্রাসীদের  বিরুদ্ধে লুটপাট ও গুলি বর্ষণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়নের ভাওরকোট গ্রামের মাস্টার বাড়ির এক ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী ছাত্রলীগ কর্মী হাফিজ তানভির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, একই বাড়ির মৃত লকিয়ত উল্যা মাষ্টারের ছেলে বিপ্লবের সাথে এলাকার তুচ্ছ বিষয়াদি নিয়ে মতবিরোধ হয়। এ নিয়ে বিপ্লব সোনাইমুড়ী থানায় ও তানবীর নোয়াখালী আদালতে মারধরের অভিযোগ এনে ২টি আলাদা মামলা দায়ের করেন।

 
বিগত ২৪ সেপ্টেম্বর ২০২০ইং তারিখে বিজ্ঞ আদালত থেকে বিপ্লবের করা মামলা থেকে  ছাত্রলীগ নেতা জামিনে এসে থানায় পরোয়ানা ফেরত কাগজ জমা দেন। এরপরও মঙ্গলবার দিবাগত গভীর রাতে নোয়াখালীর (চাটখিল-সোনাইমুড়ী সার্কেল) সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম খানের নেতৃত্বে দুই গাড়ী পুলিশ তার বাড়িতে এসে প্রথমে বাহিরের সিসি ক্যামেরা ভাংচুর ও বসতঘরের জানালার মধ্যে গুলি করে। পরে দরজা খুলে ঘরের ভিতর প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর ও আলমিরাতে থাকা নগদ ২ লক্ষ টাকা লুটে নেয়। 

ছাত্রলীগ নেতা হাফিজ তানভির আরো জানান, পুলিশের হামলার সময় বিপ্লব ও তার সহযোগীরা লাটিসোটা নিয়ে পুলিশের সাথে ভাংচুরে অংশ নেয়। ঐ গ্রামের মহিন মেম্বার বিপ্লবের অন্যতম সহযোগী। ওই রাতে তাণ্ডবের সময় মেম্বার নিজেও অংশ নেন বলে অভিযোগ করেন তিনি। প্রাণ সংশয়ে ঐ রাতে তিনি বাড়িতে ছিলেন না।

ভুক্তভোগী তানবীরের মা বলেন, টাকার বিনিমময়ে পুলিশ ও সন্ত্রাসীরা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। আমরা জাতীয় হটলাইন সেবা ৯৯৯ কল দিয়েও কোন সহযোগিতা পাইনি।  তিনি এ ঘটনার সুষ্ঠ্য তদন্ত করে দোষীদের শাস্তির দাবী জানান।

স্থানীয় ইউপি সদস্য মহিন মেম্বার এ অভিযোগ অস্বীকার করেন বলেন, পুলিশ আমাকে কল দিয়েছে। আমি ৩টি গুলির শব্দ শুনেছি।

এসব অভিযোগের বিষয়ে (চাটখিল সোনাইমুড়ি সার্কেলে) সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম খানের অফিসে গিয়ে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করতে রাজি হননি।

এ ঘটনা বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, একটি তদন্ত কমিটি গঠন করা হবে।  নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমেঊ  এ ঘটনার সুষ্ঠু বিচার করা হবে।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর