শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৪:০৯ পিএম, ২০২৩-০৮-১৭
সন্দ্বীপ (চট্রগ্রাম) প্রতিনিধি ::;
চট্রগ্রামের উপজেলা সন্দ্বীপে আজিমপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সিহাব উদ্দীন ০২/২/২০২৩ তারিখে চলে যান ডুবাই। দীর্ঘ ছয় মাস তিনি প্রবাসেই আছেন। তবে মাঝে মধ্যে দেশে আসেন তিনি। অনুমতি ছাড়াই দিনের পর দিন বিদেশ গেলেও কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি। এতে ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
তবে তিনি ইউপি চেয়ারম্যান মোঃ রকি'র যোগসাজশে নিয়মিত বেতনভাতা উত্তোলন করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ইউপি সদস্যের সন্ধানে তার বাড়ি গেলেও তার স্বজন বা তাকে এলাকায় পাওয়া যায়নি।
তথ্য সূত্রে জানা যায়: ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এ উল্লেখ আছে কোনো ইউপি সদস্য পরপর ৩টি কার্যকরী মিটিংয়ে অনুপস্থিত থাকলেই তার সদস্য পদ বাতিল হবে এবং সুনির্দিষ্ট কারণে এক বছরে ছুটি নিতে পারবেন সর্বোচ্চ ৩ মাস। বিদেশ গমন করতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যেতে হবে। এসব নিয়মকানুনের তোয়াক্কা না করে দীর্ঘ (৬ মাস)সময় প্রবাস যাপন করছেন এই ইউপি সদস্য সিহাব। এলাকাবাসী জানান, মেম্বার না থাকায় কোনো প্রকার সুযোগ-সুবিধা পাচ্ছেন না তারা।
এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকি'র মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সংযোগ পাওয়া যায়নি।
স্থানীয়রা অভিযোগ করে জানান, ইউনিয়ন পরিষদ হতে ওয়ার্ডে বরাদ্দকৃত সরকারি সকল সুযোগ-সুবিধা যেমন ভিজিএফ, ভিজিডি, বয়স্কভাতা, বিধবা ভাতাসহ উন্নয়নমূলক সব সুবিধা পেতে তাদের বিড়ম্বনা পোহাতে হয়।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, ‘কোনো ইউপি সদস্য অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবে না, যদি বিদেশ গিয়ে থাকে তাহলে সে আইন বহির্ভূত কাজ করেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited