শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:২৫ এএম, ২০২২-০৯-০৩
মু. মুবিনুল হক মুবিন , নাইক্ষ্যংছড়ি।
রামু উপজেলার কচ্ছপিয়া ইউপির দোছড়ি দক্ষিণ কুল গ্রামের মৃত জল কাদের ছেলে কৃষক সাইফুল ইসলাম,স্ত্রী সন্তানদের মারধর করে বসত বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনার ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব মিলনায়তনে পরিবারের সদস্যদের সাথে নিয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাইফুল ইসলাম।
এসময় তিনি বলেন, ২নং ওয়ার্ড মেম্বার ছালেহ আহমেদ আমার খতিয়ান ভুক্ত জমি তার ভাগিনা ফেরদৌসকে জোরপূর্বক দখল করে দেন। সে একজনের জন্য পরিষদের বরাদ্দ দিয়ে ইটের রাস্তা তৈরী করতে গিয়ে দুই পক্ষের মাঝে সৃষ্টি হয় এ বিরোধ।
এ নিয়ে গত ২৭ আগষ্ট বিকালে এলাকার প্রভাবশালী ফেরদৌস তার ভাইয়েরা ও ৩নং ওয়ার্ড মেম্বার সাহজাহান সিরাজ শাকিল সিকদার এবং তার হোন্ডা বাহিনীর সদস্যদের নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। এসময় তাদের হামলায় আমি, আমার স্ত্রী, সন্তানরা গুরতর আহত হই।
এদিন সন্ধ্যায় আহত অবস্থায় আমরা চিকিৎসা নিতে কক্সবাজার সদর হাসপাতালে যায়। এদিন গভীর রাতে তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী আমাকে উচ্ছেদ করতে আমার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় তারা।
এ অগ্নিকাণ্ডে আমার নগদ টাকা, বউয়ের স্বর্ণ, ধান,চাউল,আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। তারা আমার বসতঘর পুড়ে ক্ষান্ত হননি উল্টো আমার ঘর আমি নিজে আগুন দিয়েছি মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌশলে মিথ্যা ও বৃত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচার করেন।
দুই প্রভাবশালী ইউপি মেম্বার শাকিল ও ছালেহ চেয়ারম্যানকে সাথে নিয়ে পুলিশ প্রশাসন সহ সকল স্থানে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও ভুল বুঝিয়ে আমি যেন ন্যায় বিচার না পাই আমাকে ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
বর্তমানে আমি সব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছি। এমতাবস্থায় আমি অসহায় হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও এমপি সাইমুম সরওয়ার কমল মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে ন্যায় বিচার চেয়ে প্রভাবশালী দুই মেম্বারসহ ফেরদৌস গং এর বিরুদ্ধে যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানাচ্ছি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited