dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


প্রথম পর্ব চাঁপাইনবাবগঞ্জ ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের চাল-চিত্র-১ জরুরি বিভাগে রোগী রেখে কেক কাটতে ব্যস্ত চিকিৎসক, হাসপাতালে হট্টগোল

দৈনিক অনুসন্ধান    |    ০১:২১ পিএম, ২০২৩-০৩-০২

প্রথম পর্ব চাঁপাইনবাবগঞ্জ ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের চাল-চিত্র-১  জরুরি বিভাগে রোগী রেখে কেক কাটতে ব্যস্ত  চিকিৎসক, হাসপাতালে হট্টগোল

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি:

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে রোগী রেখে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটাকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে। বুধবার (০১ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে রোগীর স্বজন ও জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের মাঝে হট্টগোল হয়। 

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে জেলা শহরের দরগাপাড়া মহল্লার নাজমুল হুদার স্ত্রী শামসুন্নাহার বেগম (৫০) প্রায় ১০টি প্রেসারের ওষুধ খেয়ে গুরুতর আহত হয়। এই অবস্থায় তাকে জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে পরিবারের লোকজন। এসময় জরুরি বিভাগের চিকিৎসকরা ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দায়িত্বরত মেডিকেল অফিসারের কক্ষে কেক কাটছিলেন। 

এনিয়ে আহত রোগীর স্বজনরা চিকিৎসককে ডাকতে গেলে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে রোগীর স্বজন এবং চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা। এসময় সেবা দিতে অস্বীকৃতি জানিয়ে রোগীর স্বজনদের হেনস্তা ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে।  বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আহত নারী শামসুন্নাহার বেগম। 

আহত নারীর স্বামী নাজমুল হুদা বলেন, আমার স্ত্রী পারিবারিক কলহের জের ধরে ১০টি প্রেসারের ওষুধ খেয়ে অনেক অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন আমরা তাকে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে চিকিৎসা করাতে নিয়ে আসি। এসময় এসে দেখি ডাক্তারের রুমে দরজা লাগিয়ে কয়েকজন ডাক্তার মিলে কেট কাটছে। 

চিকিৎসার জন্য তাদেরকে দরজায় নক দিলেও সাড়া না পেয়ে জোরে ধাক্কা দিলে ডা. মো. মোশফিকুর বের হয়ে এসে চিল্লাচিল্লি শুরু করে। এসময় ডাক্তার বলে, কি হয়েছে? আপনাদের কোন চিকিৎসা দেয়া হবে না। রোগী দেখা হবে না। এসময় ফোন বের করে ভিডিও করতে গেলে স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেন ঘরে আটকে রাখতে। এমনকি পুলিশ এনে ধরিয়ে দেয়ার ভয় দেখায় ডাক্তার।

আহত শামসুন্নাহার বেগমের ছেলে শামসুল হুদা (২৪)  বলেন, জরুরি বিভাগে রোগী রেখে তারা ভেতরে কেট কাটা নিয়ে ব্যস্ত। ডাক্তারকে ডাকতে গেলে সেখানে থাকা এক স্বাস্থ্যকর্মী জানায়, আধা ঘণ্টা বিরতি, এই সময়ের মধ্যে ডাক্তার রোগী দেখবে না। পরে ডাক্তার বের হয়ে আমাদের উপরেই আজেবাজে মন্তব্য করেন এবং স্বাস্থ্যকর্মীরা ঘরের মধ্যে আটকাতে চেষ্টা করে। আমাদের পরিবারের সদস্যদেরকেও নানাভাবে হেনস্তা করা হয়। পরে অন্যান্য চিকিৎসকদের সহযোগিতায় মায়ের চিকিৎসা দেয়া হয়েছে। 

অভিযোগ অস্বীকার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসক মো. মোশফিকুর জানান, রোগী না দেখা ও স্বজনদের সাথে র্দুব্যবহার করার বিষয়টি সম্পূর্ণ ভিক্তিহীন ও বানোয়াট। রোগী আসা মাত্রই সঠিকভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। 

কেক কাটা প্রসঙ্গে তিনি বলেন, এটি আনুষ্ঠানিক তেমন কোন কিছুই নয়। ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারদের এক বছর পূর্তি উপলক্ষে জরুরি বিভাগের মেডিকেল অফিসারের কক্ষে কেক কাটা হয়। যা এক থেকে দুই মিনিটের মধ্যেই শেষ হয়। জরুরি বিভাগের চিকিৎসায় ব্যাঘাত ঘটিয়ে কিছুই করা হয়নি।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানান, কেক কাটার ঘটনার সময় সেবা নিতে আসা ব্যক্তির স্বজনদের সাথে স্বাস্থ্যকর্মীদের কথা কাটাকাটি হয়। এটি বড় তেমন কিছু নয়। পরে উভয় পক্ষকে ডেকে সামান্য ভুল বোঝাবুঝির অবসান করা হয়েছে। এছাড়াও রোগীকে সঠিকভাবে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফয়সাল আজম অপু

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর