শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০২:৪৬ পিএম, ২০২৪-০৩-১৫
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) বিকেলে বিমর্ষী গ্রামবাসী আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে জেলার দূর-দূরান্ত থেকে হাজারও মানুষ আসেন। ফলে উৎসবের আমেজে মেতে উঠে এলাকার মানুষ। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ৬০টি ঘোড়া নিয়ে ৬০ জন অশ্বারোহী অংশ নেন।
প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রামবাংলার খেলাগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করাতেই এ প্রতিযোগিতার আয়োজন। আগামীতে এ আয়োজনের আরও প্রসার ঘটানো হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান মহসীন মিঞা, সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু ও ইউপি সদস্য টিয়া আলীসহ অন্যরা।
এদিকে এ প্রতিযোগিতাকে ঘিরে বিমর্ষী-বারিকপাড়া আমবাগান মাঠে বসেছে মনোহরি আর গ্রামবাংলার বিভিন্ন মিষ্টান্নের দোকানের পসরা। সব মিলিয়ে সেখানে মেলায় পরিণত হয়। এমন আয়োজনে যোগ দিতে পেরে খুশি আবালবৃদ্ধবনিতারাও।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited