শিরোনাম
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি | ০৭:২৪ পিএম, ২০২৩-১২-০২
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে অভিযান চালিয়ে বন আইন-১৯২৭ এর চার্জশিটভুক্ত দীর্ঘদিন যাবত পলাতক ও সরকারি কাজে বাধা প্রদানকারী ৬ মাসের সাজাপ্রাপ্ত ২ আসামীকে আটক করেছে র্যাব।
গতকাল শনিবার ভোর রাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুন বাগিচা বাগাইন্ন্যাপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন খুটাখালী ইউনিয়নের সেগুন বাগিচা বাগাইন্ন্যাপাড়া গ্রামের মৃত মোকতার আহমদের পুত্র ওবায়দুল্লা(৪০) ও একই এলাকার আলী হোসেনের পুত্র নুরুল আজিম (৩৮)।
জানা গেছে, র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপরোক্ত মামলার পলাতক ২ আসামী খুটাখালী এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ১ ডিসেম্বর ভোর রাতে র্যাব-১৫ একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদ্বয়কে
আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে জানায়।
গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি শেখ মোহাম্মদ আলী।
২/১২/২০২৩ খ্রি.
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited