dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


গুলি করার পৌনে দু'ঘন্টা পর হাসপাতালে নেয়া হয় মেজর সিনহাকে!

অনুসন্ধান অনলাইন ডেস্ক    |    ০৯:১৯ পিএম, ২০২০-০৮-০২

গুলি করার পৌনে দু'ঘন্টা পর হাসপাতালে নেয়া হয় মেজর সিনহাকে!

গলায় ও বুকে তিন রাউন্ড গুলি করার পৌনে দুই ঘণ্টা পর হাসপাতালে নেয়া হয় সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে। কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি জানিয়েছেন, আগে থেকেই বিভাগীয় অভিযোগে গুলি বর্ষণকারী বাহারছড়া চেকপোস্টের ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকতের বিরুদ্ধে তদন্ত চলমান। 

এদিকে, লিয়াকতসহ ওই চেকপোস্টের ২০ জনকে প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে।

শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে সাবেক মেজর সিনহা রাশেদ খান ও তার সহযোগী সিফাতকে থামায় পুলিশ। তল্লাশির এক পর্যায়ে ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক লিয়াকত সাবেক মেজর সিনহা রাশেদ খানকে তিন রাউন্ড গুলি করেন।

কক্সবাজার সদর হাসপাতাল সূত্র জানিয়েছে, ময়নাতদন্তে দেখা গেছে তিনটি গুলির একটি সিনহার বুকে ও দুটি গলার নিচে বিদ্ধ হয়।

পুলিশের দাবি, সিনহা তাদের দিকে পিস্তল তাক করেছিলেন। জব্দ তালিকায় একটি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার দেখিয়েছে পুলিশ। 

জানা গেছে, সিনহা কমান্ডো প্রশিক্ষণপ্রাপ্ত। চৌকস অফিসার হিসেবে তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফের দায়িত্ব পালন করেছেন।

প্রশ্ন উঠেছে, এমন একজন অফিসারের কথিত অস্ত্র তাক করার পরেও বুকে ও গলায় গুলি খেয়ে নিহত হওয়ার বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য। প্রশ্ন উঠেছে, হাসপাতালে নিতে দেরি হওয়া নিয়েও। 

জানা গেছে, গুলিবর্ষণের পৌনে দুই ঘণ্টা পর সাবেক মেজর সিনহাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। রাত নয়টায় গুলির ঘটনা ঘটে। ৯টা ৪৫ মিনিটে পুলিশ একটি মিনি পিকআপ আনে। এর পনেরো মিনিট পর হাসপাতালের দিকে রওনা হ্য় পিকআপ ভ্যান। ১ ঘণ্টা ৪৫ মিনিট পর পৌঁছালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

গুলি ও হাসপাতালে দেরিতে নেয়া নিয়ে যে প্রশ্ন উঠেছে তা জানতে জেলা পুলিশ সুপারকে ফোন করা হলে তিনি কেটে দেন।

সাবেক সেনা কর্মকর্তার নিহতের ঘটনায় লিয়াকতসহ বাহারছড়া চেকপোস্টের ২০ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি জানিয়েছেন, ইন্সপেক্টর লিয়াকতের বিরুদ্ধে শামলাপুর এলাকার সাধারণ মানুষের নানা অভিযোগ রয়েছে। একটি অভিযোগের সাক্ষ্য দেয়ার জন্য প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরকে এক সপ্তাহ আগে জেলা পুলিশ ডেকেছিল। যদিও নানা কারণে তিনি যেতে পারেননি।

এদিকে, এ ঘটনায় শনিবার (০১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার বাজার এরিয়া কমান্ডারের প্রতিনিধি। কমিটিকে সরেজমিন তদন্ত করে ঘটনার কারণ, উৎস অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় ঠিক করতে নির্দেশনা দেয়া হয়েছে। এখন পর্যন্ত কী জানা গেছে, এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী তদন্ত চলার সময় কোনো মন্তব্য করতে অপারগতা জানান। তদন্ত নিরপেক্ষ হবে বলেও আশ্বাস দেন তিনি।

জানা গেছে, সাবেক মেজর সিনহা ২০১৮ সালে স্বেচ্ছায় সেনাবাহিনী থেকে অবসরে যান। তিনি অর্থমন্ত্রণালয়ের প্রাক্তন উপসচিব মুক্তিযোদ্ধা এরশাদ খানের ছেলে। গত ৩ জুলাই স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম আ্যান্ড মিডিয়া বিভাগের তিন ছাত্র-ছাত্রীসহ ‘just go’ নামে একটি ইউটিউব চ্যানেলের জন্য ভ্রমণ ভিডিও তৈরি করতে কক্সবাজার যান সিনহা।

শুক্রবার (৩১ জুলাই) রাতে শামলাপুরের একটি পাহাড়ি এলাকায় শ্যুটিং শেষে এক সঙ্গীসহ ফিরছিলেন তিনি। সঙ্গী সিফাতকে ঘটনাস্থল থেকে ও শ্যুটিং টিমের সদস্য এক নারীকে নীলিমা রিসোর্ট থেকে গ্রেফতার করে পুলিশ। শনিবার (০১ আগস্ট) আদালতে হাজির করা হলে, বিচারক তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর