dailyonusondhan

  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


সাইকেলের গ্যারেজে এক মাসের পল্লী বিদ্যুৎ বিল ২৬ লাখ টাকা

স্টাফ রিপোর্টার    |    ০২:৩১ এএম, ২০২০-০৭-২৯

সাইকেলের গ্যারেজে এক মাসের পল্লী বিদ্যুৎ বিল ২৬ লাখ টাকা

জেলার পাকুন্দিয়ায় এক সাইকেল মেকানিকের দোকানে জুন মাসের বিল এসেছে ২৬ লাখ ৫৯ হাজার ১১৪ টাকা! পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলের এমন রেকর্ড দেখে চোখ চড়কগাছ ওই ক্ষুদ্র ব্যবসায়ী ও এলাকাবাসীর।

উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া চৌরাস্তা বাজারের সাইকেল মেকানিক এমএ তুহিন কামালের নামে আসা এ ভুতুড়ে বিদ্যুৎ বিলের আলোচনা এখন ‘টক অব দ্য কিশোরগঞ্জ’।

জানা গেছে, এমএ তুহিন কামাল দীর্ঘদিন ধরে ওই বাজারের একটি দোকানে সাইকেল মেকানিকের কাজ করে আসছেন। তার সঙ্গে এ ব্যাপারে কথা হলে তিনি জানান, তার দোকানে ১টি ফ্যান ও ১টি লাইট ব্যবহার করেন তিনি। এতে করে প্রতিমাসে ২-৩শ’ টাকা বিদ্যুৎ বিল আসতো তার। কিন্তু এবার জুলাই মাসে আসা জুন মাসের এ বিশাল অঙ্কের বিদ্যুৎ বিল দেখে তার এবং আশপাশের ব্যবসায়ীদের চক্ষু চড়কগাছ।


তাদের অভিযোগ পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলের অভিযোগ নতুন কিছু নয়। এমন অসংখ্য ছোট-বড় ভুতুড়ে বিলের মাশুল গুনছেন অসংখ্য গ্রাহক। আর এসব বিল সংশোধনে দিনের পর দিন তাদের দরোজায় ধর্ণা দিতে হয়।

আর এবার সাইকেল মেকানিকের এক মাসের বিলে উল্লেখ করা হয়েছে ২৩৪৬৯০ ইউনিট বিদ্যুৎ ব্যয়ের। বিলম্ব মাশুলসহ যার মূল্য ধরা হয়েছে ২৬ লাখ ৫৯ হাজার ১১৪ টাকা।

অথচ সরজমিনে তার মিটার রিডিং রয়েছে ৪৫০০ ইউনিট। অপরদিকে বিদ্যুত অফিসের কাগজে উল্লেখ করা হয় ২৩৪৬৯০ ইউনিট।

পার্শ্ববর্তী কটিয়াদী পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ন্ত্রণাধীন শিমুলিয়া চৌরাস্তা বাজারের সাইকেল মেকানিকের নামে আসা এ ভুতুড়ে, অবিশ্বাস্য ও আতঙ্কজনক বিদ্যুৎ বিল সম্পর্কে জানতে কটিয়াদী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার নাইমুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হয়। এ সময় তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাটিকে স্রেফ ‘ডাটা এন্ট্রি মিসটেক’ বলে অভিহিত করেন।

অপরদিকে, এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহা. আবুল কালাম আজাদের সঙ্গে কথা হলে তিনি যুগান্তরের কাছে দাবি করেন, এ ধরনের ’গ্রেট মিসটেক’র জন্য দায়ী ও-ই অফিসের বিলিং সহকারী শামসুন্নাহারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতিমধ্যেই তাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।

এ ছাড়া একইসঙ্গে বিলম্ব মাশুলসহ করা ২৬ লাখ ৫৯ হাজার ১১৪ টাকার ও-ই ভুতুড়ে বিলটি সংশোধন করে সাইকেল মেকানিক কামালকে ৩২৫ টাকার বিদ্যুৎ বিল সরবরাহ করা হয়েছে বলেও জানিয়েছেন।

নেয়ামত উল্লাহ রিয়াদ, দৈনিক অনুসন্ধান  

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর