শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:৫০ পিএম, ২০২৫-০৪-১৪
আবুল হাশেম, রাজশাহী ব্যুরো।।
পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে বাঘা উপজেলায় বর্ষবরণ শোভাযাত্রা ও সাংস্কৃতিক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাঙালি জাতির ঐতিহ্য এই পহেলা বৈশাখ। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯ ঘটিকা পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার এর নেতৃত্বে বর্ষবরণ শোভাযাত্রা ও সাংস্কৃতিক র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় জনসাধারণ,স্কুল কলেজের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। উপজেলা চত্তর হতে বর্ণাঢ্য ও সুদীর্ঘ র্যালীটি নতুন বাস স্ট্যান্ড হয়ে একই স্থানে এসে দীর্ঘ র্যালীটি শেষ হয়। র্যালি শেষে উপজেলা চত্বরেই গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বেলুন উড়িয়ে ও লাল ফিতাকেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। গ্রামীন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি সাবিহা সুলতানা ডলি,অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আসাদুজ্জামান, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু,পৌর বিএনপি সভাপতি মোঃ কামাল হোসেন,উপজেলা বিএনপি সদস্য্য সচিব সুরুজ্জামান সুরুজ,নির্বাচন অফিসার গোলাম আজম, স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাক্তার আসাদুজ্জামান আসাদ,শিক্ষা ও প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রমুখ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited