শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ১১:২২ এএম, ২০২০-০৭-২৬
হতদরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণে ফরিদপুরের নগরকান্দায় ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ, ধনাঢ্য ব্যক্তিরাও রয়েছে ভিজিএফের তালিকায়।
শনিবার (২৫ জুলাই) উপজেলার পুরাপাড় ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
ঈদুল ফিতর উপলক্ষে পুরাপাড়া ইউনিয়নে ৯৪৮ জনের জন্য ১০ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ হয়। জন প্রতি ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও বিতরণ করা হয় ৮ থেকে ৯ কেজি।
চাল বিতরণের সময় দেখা যায়, একই ব্যক্তি একাধিক কার্ড দিয়ে চাল নিচ্ছেন। একাধিক স্লিপার চাল কেন নিচ্ছেন জিজ্ঞাসা করলে একজন বলেন, আমি চেয়ারম্যানের লোক।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, চেয়ারম্যান তার নিজস্ব বলয়ের লোকজনকে ৪/৫ করে স্লিপ দেওয়ায় যারা পাওয়ার উপযুক্ত তারা বঞ্চিত হয়েছেন। ওজনে কম দেওয়া ও নানা অনিয়মের মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছে বলে সাংবাদিকদের নিকট অভিযোগ করেন এলাকাবাসী।
এছাড়াও করোনা উপলক্ষে উক্ত ইউনিয়নে শিশু খাদ্য সরবরাহ করতে ৭ হাজার ৬৫০ টাকা সরকারীভাবে বরাদ্ধ দেওয়া হয়। উক্ত বরাদ্ধের টাকায় শিশু খাদ্য সরবরাহ করা হয়নি বলেও অভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে।
পুরাপাড়া ইউপি চেয়ারম্যান আবদুস সোবহান মিয়া বলেন, আমার অজান্তে কিছু অনিয়ম হলেও এখন ঠিক আছে।
চাল বিতরণে উপস্থিত ইউনিয়ন তদারকি কর্মকর্তা ও উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম মিয়া বলেন, বালতি দিয়ে চাল মাপার কারণে ২/১ টি তে কমবেশি হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, বিষয়টি তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited