dailyonusondhan

  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


অনলাইন মাছ ব্যবসায়ী, সিন্ডিকেট এবং সন্দ্বীপের বাইরে মাছ সাপ্লায়ারদের কারণে সন্দ্বীপে মাছের বাজারে আগুন, ভোগান্তিতে এ দ্বীপের সাড়ে ৪ লক্ষ মানুষ

মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধি    |    ০৯:৫১ পিএম, ২০২০-০৮-১১

অনলাইন মাছ ব্যবসায়ী, সিন্ডিকেট এবং সন্দ্বীপের বাইরে মাছ সাপ্লায়ারদের কারণে সন্দ্বীপে মাছের বাজারে আগুন, ভোগান্তিতে এ দ্বীপের সাড়ে ৪ লক্ষ মানুষ

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ, চারিদিকে সাগর  বিস্তৃত এ দ্বীপ। চট্টগ্রাম থেকে এ দ্বীপে যাতায়াতের এক মাত্র মাধ্যম হলো নদী পথ। তাই এখানে প্রচুর সামুদ্রিক মাছের  সমারোহ। ইলিশের মৌসুমে আগে স্থানীয় বাজারগুলোতে স্বল্পমূল্যে প্রচুর মাছ পাওয়া যেত এখানে!  কিন্তু  এখন পর্যাপ্ত মাছ পাওয়া গেলেও তা আগের মতো স্থানীয় হাট-বাজারে পাওয়া যায় না! বিভিন্ন সিন্ডিকেট, অনলাইনে মাছের ব্যবসায়ী এর মাধ্যমে মাছগুলো সরাসরি সন্দ্বীপের বাইরে চট্টগ্রাম, ঢাকা এবং দেশের বাইরেও চলে যাচ্ছে !  অথচ কদিন আগেও মানুষ  ৩ বেলা ইলিশ মাছ সহ যাবতীয় মাছ তুলনামূলক সস্তায় পেতো। কিন্তু বর্তমানে স্থানীয় বাজারগুলোতে অতিরিক্ত দামের কারণে অনেকেরই সাধ থাকলেও ক্রয় ক্ষমতা সাধ্যের বাইরে চলে গেছে। অথচ সন্দ্বীপের চেয়ে  চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন জায়গায়  ইলিশ মাছ সহ বিভিন্ন মাছের  দাম বেশি থাকার কথা হলেও ব্যাপার টা সম্পূর্ণ উল্টো! ক্ষেত্র বিশেষে সন্দ্বীপেই মাছের  দাম অনেক বেশি দেখা যাচ্ছে।
এক কথায় সন্দ্বীপের মাছের বাজার গুলোতে এখন আগুন! এসব বাজারে মাছ উচ্চবিত্ত ছাড়া মধ্য ও নিম্ন মধ্য বিত্তের ক্রয় ক্ষমতার বাহিরে। স্থানীয়দের দাবী, মাছের ঘাট ইজারাদারদের কালোবাজারির কারণেই সন্দ্বীপের মানুষ এসব তাজা মাছ ক্রয় থেকে বঞ্চিত হচ্ছে। 
সন্দ্বীপের সাড়ে ৪ লক্ষ মানুষের দাবী, আগে নিজ দ্বীপ উপজেলার মানুষের চাহিদা  মিটিয়ে তারপর যেন,দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ইলিশ সহ বিভিন্ন  মাছ রপ্তানি করা হয়। এতে  করে  এ দ্বীপের মানুষ গুলো আবার এসব তাজা মাছের ক্রয় ক্ষমতা ফিরে পাবে এমটাই আশা সকলের।
এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে দ্বীপবাসী।

রিলেটেড নিউজ

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান ব্যবসায়ীরা

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান ব্যবসায়ীরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ছয়টায় দেশের সব দোকানপাট ও ...বিস্তারিত


ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত


বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত


চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত


চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত


আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর