শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৫৮ পিএম, ২০২২-০৮-২০
কাজী দেলোয়ার হোসেন সাইদ, বিশেষ প্রতিনিধিঃ
গত বুধবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আইনজীবীর হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের রিপোর্টার আল আমিন সিকদার ও ক্যামেরাম্যান আসাদুজ্জামান লিমন। ঘৃণ্য এ হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে "বাংলাদেশ সাংবাদিক পরিষদ" সন্দ্বীপ কমিটি। সেইসাথে দেশব্যাপী সকল সাংবাদিকদের উপর হামলাসহ পরপর অমানবিক শারিরীক নির্যাতন, হামলা-মামলা, হেনস্থা নিপীড়ন,অগণিত সব ঘটনার প্রতিবাদে প্রতিকারের দাবীতে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
২০শে আগস্ট ২০২২ রোজ শনিবার সন্দ্বীপে সাংবাদিকদের পক্ষ থেকে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। "বাংলাদেশ সাংবাদিক পরিষদ" কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ উদ্দিন সন্দ্বীপির নির্দেশনায় অনুষ্ঠানটি আয়োজন করেন "বাংলাদেশ সাংবাদিক পরিষদ" সন্দ্বীপ কমিটি।
আইনজীবী কর্তৃক এই ন্যাক্কারজনক হামলার ঘটনার প্রতিবাদে উক্ত পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপির পরিচালনায় ও সাংবাদিক চারু মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের, প্রভাষক দেলোয়ার হোসেন সাইদ, কবি ও লেখক মোস্তফা হায়দারসহ প্রমুখ। এতে উপস্থিত ছিলেন সাপ্তাহিক অগ্রযাত্রার সাব্বির রহমান, দৈনিক মাতৃজগৎ পত্রিকার সাদ্দাম হোসেন জয়সহ নানান শ্রেণি ও পেশার ব্যক্তিবর্গ।
সাংবাদিক নেতারা বলেন- "চট্টগ্রামের নিন্দিত এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সেই সাথে সারা বাংলাদেশে হত্যা, হামলা-মামলা ও নির্যাতনের শিকার সাংবাদিকদের সুরক্ষায় আইনীব্যবস্থা ও দোষীদের বিচারের আওতায় আনতে হবে।"
সবশেষে দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত পূর্বক নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠু সংবাদ সংগ্রহ ও পরিবেশনের সুন্দর পরিবেশ তৈরি করে দেয়ার আহবান জানানো হয়।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited