শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৪৩ এএম, ২০২৩-০১-২৪
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারী) বিকাল ৪ টায় পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে পুরস্কার বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন আফিদা রহমান চীফ ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) বিভাগীয় প্রধান ইলেকট্রিক্যাল, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দূর্গা চরন রায় চীফ ইন্সট্রাক্টর (নন-টেক), সোনামসজিদ স্থল বন্দর প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ গোলাম মোস্তফা (ইন্সট্রাক্টর ইলেকট্রনিক), মোঃ সুবেল আলী (ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল), মোঃ আজিজুর রহমান (ইন্সট্রাক্টর নন-টেক ও শিক্ষার্থী কল্যাণ কর্মকর্তা), মোঃ আব্দুল কাদের জিলানী (ইন্সট্রাক্টর-নন-টেক), মোঃ মাসুদ রানা (জুনিয়র ইন্স.ইলেকট্রনিক), উর্মিলা জুনিয়র (ইন্স.ফুড)।
সঞ্চালনায় ছিলেন জুনিয়র ইন্সট্রাক্টর সুমন আহমেদ।
এসময় ইনস্টিটিউটের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে।
উল্লেখ্য, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, চীফ ইন্সট্রাক্টর (টেক/কম্পিউটার), আব্দুল মালেক চীফ ইন্সট্রাক্টর (টেক/আরএসি), মো: অহিদুল ইসলাম চীফ ইন্সট্রাক্টর (নন-টেক) রসায়ন, সৈয়দ মো: মামুনুর রশীদ চীফ ইন্সট্রাক্টর (টেক) ইলেকট্রনিক্স, ও মো: আরিফুল আলম চীফ ইন্সট্রাক্টর (টেক) ফুড, ৫ জন শিক্ষক ইন্সট্রাক্টর থেকে চিফ ইন্সট্রাক্টর পদে পদোন্নতি পেয়ে যোগদান করায় অধ্যক্ষ প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমান সহ অন্যন্য অতিথিবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited