শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:১৭ পিএম, ২০২২-০৮-৩১
মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি
..............
মানুষের ক্ষোভের শিকার মানুষ পেরিয়ে পশু-পাখি, ফল-ফলাদি গাছ পর্যন্ত পৌঁছে গেছে। এমনই এক ঘটনা ঘটেছে সন্দ্বীপের ৬নং ওয়ার্ড পৌরসভায়। স্থানীয় হুমায়ুন কবির তালুকদার একাডেমির পেঁপে বাগানটি মানুষরূপী অমানুষের শিকার হয়েছে।
ইংল্যান্ড প্রবাসী শিব্বির আহম্মেদ তালুকদার ২০০৭ সালে হুমায়ুন কবির তালুকদার একাডেমি নামে একটি হিফজ বিভাগ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন তাঁর নিজ অর্থায়নে পরিচালিত হয়। শিক্ষক-কর্মচারীদের বেতনের একটা অংশ তাঁর পরিচালিত কৃষি খামার থেকেও আসে। কৃষি খামারে রয়েছে কলা বাগান,পেঁপে বাগানসহ মৌসুমি ফসলাদি।
অজানা কোন এক কারণে দুর্বৃত্তদের ক্ষোভ জমে মাদ্রাসা কর্তৃপক্ষের উপর। আর তার শিকারে পড়ে মাদ্রাসাটির ৬ শতাংশ পেঁপে বাগান। রাতের আঁধারে বাগানটি কেটে ক্ষোভ ঝারে অমানুষগুলো। দুর্বৃত্তদের এমন আচরণে অনেকটা অসহায়ত্ব প্রকাশ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। মানুষের উপর মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ গিয়ে ফসল-ফলাদিতে পড়াটা অত্যন্ত দুঃখজনক বলে মনে করছেন বিশিষ্টজনরা।
সন্দ্বীপের নদী সিকস্তিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্বাসন সমিতির সদস্য সচিব মনিরুল হুদা বাবন বলেন, একজন সমাজ দরদী মানুষ নিজের অর্থায়নে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করে দ্বীনি খেদমত করে যাচ্ছে। আর সেখানে মাদ্রাসার আয়ের উৎস পেঁপে বাগানে হামলা একটি নীচু মানুষের পরিচয় দিচ্ছে।স্থানীয় কাউন্সিলর আবু তাহের বলেন, বিষয়টা অত্যন্ত দুঃখজনক।লিখিত অভিযোগ জানালে আমরা ব্যবস্থা নিব।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited