শিরোনাম
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি | ১১:৪৬ পিএম, ২০২৩-১২-০৫
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবিরে এক রোহিঙ্গা যুবককে খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর এফ/১৬ ব্লকে এঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসাইন দাবী করেন, সন্ত্রাসীদের গুলিতে ওই যুবক খুন হয়। নিহত ইমাম হোসেন (৩০) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-০১ ইস্ট ব্লক-জি/১২ এর মনি উল্লাহর ছেলে।
ওসি জানান, প্রাথমিকভাবে তারা ধারনা করছেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা হতে পারে। পুলিশ ঘটনাস্থলের পাশের বাসিন্দাদের কাছ থেকে জানতে পারে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল ইমাম হোসেনকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইমাম হোসেনের।
খবর পেয়ে এপিবিএন ও থানা পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বলে জানায় ওসি শামীম হোসাইন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে।
৫/১২/২০২৩ খ্রি.
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited