শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:৫৮ এএম, ২০২৩-১০-০৮
সাব্বির রহমান,সন্দ্বীপ (চট্রগ্রাম) প্রতিনিধি:::::
চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় জাতীয় শ্রমিক লীগের নব-নির্বাচিত কমিটিতে (১নং) যুগ্ন-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সন্দ্বীপের সাবেক পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ মাহমুদুল হাসান। চট্রগ্রাম উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন দিদারের যৌথ এক স্বাক্ষরে মোহাম্মদ মানিক কে সভাপতি ও আবুল খায়ের বাদশা কে সাধারণ সম্পাদক মনোনীত করে ঘোষণা দেয়া হয়েছে উপজেলা সন্দ্বীপে জাতীয় শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি।
নব-নির্বাচিত উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন,জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশিত পথে স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য আমরা একতাবদ্ধ। সন্দ্বীপ উপজেলার সকল শ্রমিককে এক ছাতার নিচে থেকে পরিচালিত করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে দলকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে এবং আমাদের সন্দ্বীপের জনপ্রিয় সংসদ সদস্য "হ্যামিলিয়নের বাঁশিওয়ালা" দ্বীপরত্ন আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা ভাইয়ের নেতৃত্বে আমরা কাজ করে যাব । এছাড়াও তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সন্দ্বীপের সংসদ সদস্য দ্বীপরত্ন মাহফুজুর রহমান মিতা ও সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ তার রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি। দল ও দেশের সেবায় যেন সবসময় সচেষ্ট থাকতে পারেন সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য - শ্রমিক নেতা মোহাম্মদ মাহমুদুল হাসান পারিবারিক ভাবে আওয়ামী পরিবারের সন্তান। তিনি ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় ভাবে দীর্ঘ (২৭) বছর জড়িত আছেন। এছাড়াও তিনি ২০০২ সালে বিএনপি ক্ষমতায় আসার পর অনেক বার নির্যাতন ও হামলার শিকার হয়েছেন। পরে সার্বিক পরিস্থিতির কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। দীর্ঘদীন পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি আবার দেশে ফিরে শ্রমিকদের সাথে নিয়ে আওয়ামী লীগের সকল সভা-সমাবেশে অংশ গ্রহণ করেন।
শ্রমিক নেতা মাহামুদুল হাসান সন্দ্বীপ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited