শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:২৭ এএম, ২০২১-০৩-২৮
আহসান উল্যাহ সজিব, কাতারঃ
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার ৫০ তম সূবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি কাতার।
শুরুতে কোরআন তেলাওয়াত, সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত ও জাতীর শ্রেষ্ঠ সন্তানদের জন্য এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
২৬ শে মার্চ রাতে দোহা'স্ত নিউ জামান রেষ্টুরেন্টে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইন্জিনিয়ার আকতার জামান মামুন এর সভাপতিত্বে এতে পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক রবিনূর ইসলাম রবিন।
এতে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা আলহাজ্ব ইন্জিনিয়ার নাজমুল আলম।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব আলম শিপন। যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল মোল্লা।
এতে বক্তব্য রাখেন শিল্প নগরী সানাইয়া শাখার সভাপতি আকিব আল ইসলাম , মোররা শাখার সভাপতি জিকরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা সেলিম সরকার সহ আরো অনেকে।
এই সময় বক্তারা বলেন বাঙালি শৃঙ্খলমুক্তির দিন আজ। বিশ্বের বুকে লাল সবুজের পতাকা উড়ানোর দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে ১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষনা হয়েছিল।এরপর দীর্ঘ নয় মাসের মুক্তিযোদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন তার চুরান্ত পরিণতি। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার সে গৌরব অহংকারের দিন আজ।
শেষে মহান মুক্তিযুদ্ধে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং নৈশভোজ এর মাধ্যমে অনুষ্ঠিত সমাপ্তি হয়।
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited