শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:০০ এএম, ২০২২-০৯-২০
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি:
পূর্ব শত্রুতা ও পারিবারিক জমি জামার জেরে কয়েক প্রজাতির আম গাছ কেটে ফেলে গাছের সাথে শত্রুতার করেছে দুর্বৃত্তরা। চাঁপাইনবাবগঞ্জ
জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১৩ রশিয়া গ্রাম রবিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে মৃত্য ফজলুল হকের ছেলে আল-কায়েশ উদ্দীন এর বাড়ির সামনের মাঠের আম বাগানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, আল- কায়েশ উদ্দীনের মেয়ের রাজশাহীতে এসএসসি পরীক্ষা থাকায় পরিবারের সকল সদস্য রাজশাহীতে অবস্থান করে এ সুযোগে খালি বাড়ি পেয়ে গতকাল রাতে একদল দুর্বৃত্তরা বাড়ির সামনের মাঠে বিভিন্ন প্রজাতির ৯ টি আম গাছ কেটে ফেলে। এ ঘটনায় আল কায়েশ- উদ্দিন আইনের আশ্রয় গ্রহণ করবেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, কয়েক মাস আগে আমি সহ আমার পরিবারকে হত্যার উদ্দেশ্য আনুমানিক রাত ৪ টার সময় বাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায় এবং আমার ক্ষতি সাধনের উদ্দেশে বাগানের আম গাছ গুলোকে হত্যা করে আমি এই গাছ হত্যার বিচার চাই।’
১৩ রশিয়া গ্রামের মতিউর রহমান বলেন, ভাই ভাই শত্রু তো থাকতেই পারে তাই বলে গাছের সাথে এরকম শত্রুতা করা ঠিক হয়নি, সঠিক তদন্ত করে বিচার দাবি করছি।
ভুক্তভোগী আল-কায়েশ উদ্দিনের বোন নুরেদা বেগম বলেন, এটা কিছু না জমিজমার জেরে আমার ভাইয়ের গাছ গুলো কেটে দিয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ বলেন, আমের গাছ কাটার বিষয়ে কেউ অভিযোগ দাখিল করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফয়সাল আজম অপু,
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
১৯.০৯.২০২২
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited