শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:১২ এএম, ২০২২-০৭-২৫
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
সাবেক সচিব এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা উপদেষ্টা ব্যারিস্টার মোহাম্মদ হায়দার আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহবায়ক বিএনপি নেতা ড. কাজী মনির হোসেন। সেই সাথে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর সমবেদনা জানিয়েছেন পরিবারের প্রতি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স ও মাস্টার্স করে লন্ডন থেকে আইনের ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি। কর্মজীবনে হায়দার আলী সরকারের তথ্য, বস্ত্র ও পাট, মহিলা ও শিশু, পরিবেশ ও বন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি টিমলিডার হিসেবে ফিলিপাইন, থাইল্যান্ড, ফ্রান্স, কেনিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কেনিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক দায়িত্বও পালন করছেন তিনি। সবশেষে ২০০৮ সালে তথ্য মন্ত্রণালয়ের সচিবের পদ থেকে অবসরে যান মোহাম্মদ হায়দার আলী।
জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা- নালিতাবাড়ী) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা গ্রামে। তার ৩ সন্তানের প্রত্যেকেই ব্যারিস্টার। লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। রবিবার (২৪জুলাই) মোহাম্মদ হায়দার আলী রাত ১০ টা ০৫ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited