dailyonusondhan

  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


৩৮২টি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পর্বতারোহী ও স্কুল শিক্ষিকা রেশমা নাহারকে ধাক্কা দিয়ে নিহত করা গাড়ির নাম্বার বের করে ড্রাইভার আটক

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ১০:৪০ এএম, ২০২০-০৮-১৯

৩৮২টি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পর্বতারোহী ও স্কুল শিক্ষিকা রেশমা নাহারকে ধাক্কা দিয়ে নিহত করা গাড়ির নাম্বার বের করে ড্রাইভার আটক

সড়ক দুর্ঘটনায় নিহত পর্বতারোহী ও স্কুলশিক্ষক রেশমা নাহারকে ধাক্কা দেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। মাইক্রোবাসটিও জব্দ করেছে তারা। পুলিশ বলছে, চালক ও গাড়ি খুঁজে পেতে তাদের ৩৮২টি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করতে হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী বলেন, মঙ্গলবার (১৮.০৮.২০২০) দুপুরে রাজধানীর ইব্রাহিমপুর থেকে রেশমাকে ধাক্কা দেওয়ার অভিযোগে নাইম (২৭) নামের একজনকে আটক করা হয়েছে। তিনি পেশায় একজন চালক। তাঁর সঙ্গে মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

৭ই আগস্ট রাজধানীর চন্দ্রিমা উদ্যানের পাশে লেক রোডে বাইসাইকেল আরোহী রেশমা নাহারকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর পরিবার মামলা করে। ঘটনার ১১ দিন পর পুলিশ রেশমাকে ধাক্কা দেওয়া গাড়ি শনাক্ত ও চালক আটকের কথা জানায়। 

রেশমা নাহার রাজধানীর আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তাঁর বাড়ি নড়াইলে। ঢাকায় মিরপুরে থাকতেন। তিনি পর্বতারোহী ছিলেন এবং নিয়মিত বাইসাইকেল চালাতেন।

চালক আটক প্রসঙ্গে শেরেবাংলা নগর থানার ওসি বলেন, নাইমের বাড়ি কিশোরগঞ্জে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। মাইক্রোবাসটি ব্যক্তিমালিকানাধীন । একটি কোম্পানিকে সেটা ভাড়া দেওয়া হয়। নাইম ওই কোম্পানির হয়েই গাড়ি চালাচ্ছিলেন। রাজধানীর ইব্রাহিমপুরের ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়ির নম্বর ঢাকা মেট্রো চ ১৫৩৬৮৫।

রেশমা নিহতের ঘটনায় বিভিন্ন মহল থেকে চাপ ছিল জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এই ঘটনার পর থেকে আমরা উদ্বেগের মধ্যে ছিলাম। বিভিন্ন মহল থেকে চাপ ছিল। কারণ, রেশমা নাহার একজন পর্বতারোহী এবং স্কুলশিক্ষক। তাঁর মৃত্যু কেউ মেনে নিতে পারেনি। ৩৮২টি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করতে হয়েছে। ১০ থেকে ১২টি সিসি ক্যামেরা থেকে এই গাড়ির ছবি পেয়েছি। নম্বর বের করতে আমাদের এত দিন সময় লেগেছে। কোনোভাবেই আমরা নম্বর বুঝতে পারছিলাম না। পরে নিজেরা গ্যারেজে গ্যারেজে গিয়ে নজরদারি করি। একপর্যায়ে আমরা চারটা গাড়িকে চিহ্নিত করি। যার মধ্যে একটি গণমাধ্যমের, একটি সূত্রাপুরের, একটি সাভারের এবং আরেকটি ইব্রাহিমপুরের। পরে বিভিন্ন মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি নাইমের চালানো গাড়িই সেই গাড়ি। পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন এই গাড়িই তিনি চালাচ্ছিলেন।’

অভিযুক্ত নাইম এখন থানাহাজতে আটক আছেন জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, বুধবার আদালতে তাঁর পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হবে।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর