শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:০০ পিএম, ২০২৫-০১-২৯
এস,এ টেলিভিশনের যুগপূর্তি ও ১৩ বছরে পদার্পণে ব্রুকলিনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৮শে জানুয়ারী মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যাকডোনাল্ড এ্যাভিনিউ'র স্থানীয় CMBBA অফিসে বাংলাদেশীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২ পর্বের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে ১ম পর্বে ছিলো আলোচনা সভা এবং ২য় পর্বে ছিলো কেক কাটা শেষে নৈশভোজ।
বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ পারভেজের সভাপতিত্বে ও প্রফেসর এমওজি রাসেল ভূঁইয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এস,এ টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি শরীফ উদ্দীন সন্দ্বীপি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন CMBBA এর সাধারণ সম্পাদক ব্যবসায়ী মঈনুল আলম বাপ্পি, গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মামুনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন লেখক কলামিস্ট সামসুউদ্দীন আজাদ, কমিউনিটি এক্টিভেট সালেহ আহমেদ মানিক, আকবর হোসেন, হুমায়ুন কবির, সাংবাদিক আলমগীর হোসেন, আওয়াল চৌধুরী ,শরীফ উল্ল্যাহ, রিফাত খান সহ নিউইয়র্কের লেখক, সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠনের কর্মীসহ অনেকেই।

এছাড়াও এস,এ টিভিকে জন্মদিনের শুভেচ্ছা জানান ব্রুকলিন বাংলাদেশ মুসলিম সেন্টারের সভাপতি ব্যবসায়ী আবুল হাশেম, ব্যবসায়ী সোলতান আহম্মেদ ব্যবসায়ী মোহাম্মদ হক। বক্তব্যে সবাই এস,এ টিভির দীর্ঘ এই পথ চলায় অভিনন্দন এবং ভবিষ্যতে সফলতা কামনা করেন।
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited