শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:২৮ পিএম, ২০২৪-০১-০৩
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে বৃষ্টি খাতুন (১৪) নামে শিশু আহত হয়েছে। আহত শিশু শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের আকুমুদ্দিন ওরফে আকুর মেয়ে।
বুধবার (০৩ জানুয়ারী) সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের আকুমুদ্দিন ওরফে আকুর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে আকুমুদ্দিন ওরফে আকুর বাড়িতে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে তার মেয়ে বৃষ্টি খাতুন আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সটকে পড়ে।
এদিকে ঘটনাস্থল থেকে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এক শিশু আহত হয়েছে।
ঘটনার পর থেকে বাড়ির সবাই পলাতক রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited