শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:০৭ পিএম, ২০২৩-০৩-০২
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (০১ মার্চ) সকালে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালতে এই কারাদণ্ড দেন।
শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মা নদীর ০৬ নম্বর নদী রক্ষা বাঁধ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় নদী থেকে কাটা মাটিভর্তি ট্রাক ও ট্রলিসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদেরকে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে ওয়াসিম (২৮), নরেন্দ্রপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে সাহাবুল হোসেন (২৭), শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর গ্রামের সম্ভু আলির ছেলে রাজু (৩৪) ও নারায়নপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে মেহেদী হোসেন (২৩)।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন জানান, পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited