শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৪৪ পিএম, ২০২৩-০৯-০৩
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটে জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ শে সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। রবিবার ৩ রা সেপ্টেম্বর দুপুরে বাগেরহাটের খান জাহান আলী মাজার মোড়ে জাকের পার্টির সদর উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন জেলা জাকের পার্টির সভাপতি খান আরিফুর রহমান আরিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির খুলনা সাংগঠনিক বিভাগের সভাপতি এস এম সাব্বির হোসেন।
সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা জাকের পার্টির সহ-সভাপতি শেখ লুৎফর রহমান, জেলার সাবেক সভাপতি মুন্সি বাদল রেজা, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক চাঁন, যুব উলামা ফ্রন্টের জেলা কমিটির সভাপতি মাওলানা ওমর ফারুক বুলবুলি, জাকের পার্টির সদর উপজেলার সভাপতি মোঃ আলতাফ হোসেন, মোরেলগঞ্জ উপজেলার সভাপতি আব্দুল মান্নান, রামপাল উপজেলার সভাপতি মোঃ শাহেদ এবং চিতলমারী উপজেলা জাকের পার্টির সভাপতি শেখ আবু সাঈদ।
সাংগঠনিক সভায় জাকের পার্টির ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। আলোচনা সভা শেষে মৃত জাকেরানদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপà...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল রà...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited