শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৩৩ পিএম, ২০২৪-০২-০২
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক, সাজাপ্রাপ্ত আসামি, ওয়ারেন্ট তামিল সহ সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন এএসআই মোঃ জাকারিয়া।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার (২৮ জানুয়ারী) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপারের (এসপি) কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সূত্র জানায়, গেলো নভেম্বর ও ডিসেম্বর মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা সহ বিভিন্ন দায়িত্ব পালন করায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ এএসআই হন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার চৌকস পুলিশ অফিসার এএসআই মোঃ জাকারিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে ঘোষণা দিয়ে সনদপত্র ও পুরষ্কার তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম (সেবা)।
এ সময় পুলিশ সুপার সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। পুলিশের কাজ মানুষের সেবা দেওয়া। তাই আমাদের অবশ্যই মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।
এ ব্যাপারে এএসআই মোঃ জাকারিয়া বলেন, এ গৌরব শুধু আমার একার নয়, এটি থানার প্রত্যেকটি পুলিশ সদস্যের। তাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার কারণে আজ এই গৌরব অর্জন করতে পেরেছি। তাই এ অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন থানার প্রতিটি পুলিশ সদস্যের। আমি আমার এই পুরস্কার ও অর্জন থানার প্রত্যেকটি পুলিশ সদস্যদের প্রতি উৎসর্গ করলাম।
এ সময় জেলায় কর্মরত পুলিশের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন থানার পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited