শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ১০:০৯ পিএম, ২০২০-০৮-০৫
লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে আড়াই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন শহরের গভর্নর মারওয়ান অবুউদ। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি।
গণমাধ্যমকে আবুউদ বলেন, ২ থেকে আড়াই লাখ মানুষ ঘরবাড়ি হারিয়েছে। কর্তৃপক্ষ তাদের আশ্রয়, খাদ্য এবং পানি সরবরাহে কাজ করছে।
‘বৈরুত ফায়ার সার্ভিসের ১০ সদস্য নিহত হয়েছেন। ক্ষয়ক্ষতি ৩ থেকে ৫শ’ কোটি মার্কিন ডলার (প্রায় ৪৫ হাজার কোটি টাকা)। তার বেশিও হতে পারে। বলেন গর্ভনর।
২০১৪ সালের একটি নিরাপত্তা প্রতিবেদনের তথ্য তুলে ধরেন গভর্নর। ওই প্রতিবেদনে সম্ভাব্য বিস্ফোরণের বিষয়ে সতর্ক করা হয়। শহরের মানুষের নিরাপত্তা নিশ্চিতে রাজধানী থেকে রাসায়নিকের গুদাম সরিয়ে নেয়ারও পরামর্শ দেয়া হয়।
বিস্ফোরণের পরই মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। বৈঠক থেকে দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত আসতে পারে। মঙ্গলবারের ব্যাপক বিস্ফোরণে এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে। আহত রয়েছে ৪ হাজারের বেশি।
বিস্ফোরণের কারণ জানা যায়নি। গুদামে বাজেয়াপ্ত করা ২ হাজার ৭শ’ ৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট ছিল বলে জানা গেছে। যেগুলো ৬ বছর ধরে সেখানে মজুদ করে রাখা হয়েছে বলেও জানানো হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তিà¦...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদেà...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়à...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত পà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited